জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন—খালেদা জিয়ার সুস্থতা বাংলাদেশকে সাহস দেয়। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি একটি আবেগঘন বার্তা দেন।
পোস্টে তিনি লিখেন—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার খবর জানতে সারা দেশ আজ উৎকণ্ঠায় অপেক্ষা করছে। বিএনপির অবিসংবাদিত অভিভাবককে ঘিরে মানুষের আবেগ, অনুভূতি, প্রার্থনা ও প্রতীক্ষা একসূত্রে গাঁথা।
তিনি আরও লিখেন, আপনি কখনো দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। এ দুঃসময়ে আপনাকে আরও বড্ড বেশি প্রয়োজন। আমাদের সমগ্র হৃদয়জুড়ে একটাই উচ্চারণ, সেরে উঠুক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।