ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, অতীতের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর ও শ্রমিকদের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করেছে। বারবার দুর্নীতিতে দেশের নাম শীর্ষে তুলেছে। সেই কারণে জনগণ আর তাদের প্রতি আস্থা রাখে না।
চরমোনাই পীর আরও বলেন, দেশে চাঁদাবাজ ও দখলবাজদের কোনো জায়গা থাকবে না। এখন সময় এসেছে জনগণের—কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার।
আলোচনা সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ঝালকাঠি–২ (সদর–নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজি।