জুলাই চেতনার নামে রাজনৈতিক অবস্থান নেওয়া দলগুলো আওয়ামী লীগের মতোই রাজনৈতিকভাবে অচল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার, ২২ নভেম্বর বিকেলে রাজধানীর উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন,
‘একটি রাজনৈতিক দল জুলাই বিপ্লবের মালিকানা দাবি করছে। যা দেশের জন্য ভালো হবে না।’
তিনি অভিযোগ করেন, ‘সাংবিধানিকভাবে গণতন্ত্র হত্যার ইতিহাস হাসিনা–মুজিবের ইতিহাস।’
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ‘কয়েক হাজার ফাঁসি দিলেও তার বিচার শেষ হবে না।’ আওয়ামী লীগ সরকারের দেশত্যাগের মধ্যেই প্রমাণ হয়েছে তারা জনগণের জন্য কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।