রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বাংলাদেশের জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ এখন ভোটের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে, কিন্তু জাতীয় ঐকমত্যের নামে নতুন অনৈক্য তৈরির চেষ্টা হয়েছে।

নিউজ ডেস্ক

১৮ নভেম্বর ২০২৫, ১৫:২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ এখন ভোটের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে, কিন্তু জাতীয় ঐকমত্যের নামে নতুন অনৈক্য তৈরির চেষ্টা হয়েছে। তিনি বলেন, একটি আদেশ জারি করে জাতীয় সার্বভৌমত্বকে নিয়ন্ত্রণ করা যায় না। কারণ দেশের সর্বোচ্চ সার্বভৌমত্ব হলো জাতীয় সংসদ, আর জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। জুলাই সনদ বিষয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন তোলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন,

দেশে আদেশ জারির কোনো ইতিহাস নেই এবং এ ধরনের আদেশের সাংবিধানিক ভিত্তিও নেই। তার মন্তব্য, সরকারের উদ্দেশ্য হলো একটি লিগ্যাল কেওয়াজ তৈরি করা, যার গণতান্ত্রিক বৈধতা নেই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেষ পর্যন্ত সবাইকে জনগণের কাছে যেতে হবে। ১৫–১৬ বছর ধরে বিএনপি একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। দেশের মানুষ এখন ভোট দিতে প্রস্তুত। এই নির্বাচনের মাধ্যমে এমন একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে, যেখানে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শক্তির উত্থান আর ঘটতে না পারে। তিনি বলেন, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র টেকে না, আর স্বৈরাচারের দোসরদের বহাল রেখে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাদের জাতি গঠনের পরিকল্পনা রয়েছে। বিএনপির ৩১ দফা রূপরেখা সে উদ্যোগেরই অংশ। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি, সমাজনীতি ও শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, গণহারে জিপিএ ফাইভ দিয়ে আসলে শিক্ষা ব্যবস্থার ভিত্তি নষ্ট করা হয়েছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ধরনের আগ্রাসন চালানো হয়েছে, তাতে বুদ্ধিবৃত্তিক অঙ্গনকেও দুর্বল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, রক্তে-মাংসে বাংলাদেশি হয়েও চিন্তায় যেন ভারতীয়তা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অথচ শেখ হাসিনা যেভাবে গুম–খুনের রাজনীতি চালিয়েছেন, সে বিষয়ে সেই বুদ্ধিজীবীরা নীরব থেকেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সঞ্চালনা করেন অধ্যাপক ড. আবদুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শাহ শামীম আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অধ্যাপক, উপাচার্য, প্রোভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল টিমসহ শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে বাংলাদেশ জাগে—এ ইতিহাস নতুন নয়। আশির দশকে এই বিশ্ববিদ্যালয় থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলন দানা বেঁধেছিল। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রয়োজনভিত্তিক সিলেবাস তৈরি করা জরুরি। সবাইকে অকারণে মাস্টার্স ডিগ্রি নেওয়া বাধ্যতামূলক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানসিক ও সামাজিক সংস্কার প্রয়োজন, না হলে সংবিধান বা আইনের সংস্কার করেও কোনো ফল মিলবে না। তিনি অভিযোগ করেন, বেসিক স্ট্রাকচারের নামে খায়রুল হকের রায়ের পর বহু তরুণের জীবননাশ হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তাই প্রয়োজন সামগ্রিক সামাজিক সংস্কার।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯