ব্যাংক লুটপাট ও অর্থপাচারের টাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।
বেসিক ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুট হয়েছে বিপুল অর্থ। পদ্মা সেতুর নামে কয়েক হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। সেই লুটের টাকাই এখন ব্যবহার করা হচ্ছে বাসে আগুন দিতে এবং রাস্তায় ককটেল ফাটাতে।”
রিজভীর দাবি, এসব নাশকতার পেছনে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীই মূলভাবে জড়িত, যাতে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করা যায়।