বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

রাস্তায় দাঁড়াতেই পারেনি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, কোনো প্রভাব ছিল না ‘লকডাউনের’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় “লকডাউন” কর্মসূচি, সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হয় ব্যাপক অপপ্রচার। তবে ঘোষিত লকডাউন ঢাকাসহ কোথাও তেমন কার্যকর হয়নি। রাস্তায় দাঁড়াতেই পারেননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজপথ ছিল ছাত্র–জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখলে। মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন।

নিউজ ডেস্ক

১৪ নভেম্বর ২০২৫, ০৪:১৯

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আদালত এ তারিখ নির্ধারণ করার সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকাসহ সারা দেশে কয়েকদিন ধরে চলা উত্তেজনা আরও বাড়ে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় “লকডাউন” কর্মসূচি, সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হয় ব্যাপক অপপ্রচার। তবে ঘোষিত লকডাউন ঢাকাসহ কোথাও তেমন কার্যকর হয়নি। রাস্তায় দাঁড়াতেই পারেননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজপথ ছিল ছাত্র–জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখলে। মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে ট্রাইব্যুনাল এলাকা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। ঢাকার প্রতিটি প্রবেশপথে র‌্যাব, পুলিশ ও বিজিবির কড়া পাহারা ছিল। তল্লাশি ছাড়া কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারে⁠নি। প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোটরসাইকেলসহ নানা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে।

প্রধান উপদেষ্টার বাসভবনসহ সব কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানো হয় কয়েকগুণ। সকালে কিছুটা কম বাস চলাচল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসে। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর বাইরে সারাদেশেও ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেও কয়েকটি স্থানে বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা: চার স্থানে লগি–বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এতে ২১ জেলার যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল: যাত্রীবাহী বাসসহ তিনটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী: রেললাইনে আগুন এবং গাছ কেটে লাইন অবরোধের চেষ্টা করে অপরাধীরা।

বগুড়া: সুখানপুকুর রেলস্টেশনের কাছে রেললাইনের দুটি ফিশপ্লেট খুলে নেয় দুর্বৃত্তরা। পরে কর্মীরা তা পুনরায় লাগিয়ে দেন।

শিবচর (মাদারীপুর): ককটেল বিস্ফোরণে বিএনপির ৭ কর্মী–সমর্থক আহত হন।

ঢাকা:

  • গুলিস্তানে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
  • টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হন একজন।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরান ঢাকায় আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
  • উত্তরা পশ্চিমে সকাল থেকে মোড়ে মোড়ে ছাত্র–জনতা অবস্থান নেয়।
  • যাত্রাবাড়ী চৌরাস্তা, শনিরআখড়া, মাতুয়াইল, দোলাইরপাড়সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ তল্লাশি চালায়।

শরীয়তপুর (জাজিরা): সকাল ৬টায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে পদ্মা সেতুর যান চলাচল বন্ধ করে দেন। তস্তারকান্দিতে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি বাস ভাঙচুর ও টায়ারে আগুন জ্বালানো হয়। পুলিশের পিকআপ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হলে গ্লাস ভেঙে যায়।

ফরিদপুর–ভাঙ্গা: চারস্থানে অবরোধে গাছের গুঁড়ি ফেলা, টায়ার জ্বালানো এবং দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে বিএনপি–এনসিপি নেতাকর্মীরা ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করে।

বরিশাল: সারাদিন স্বাভাবিকভাবেই বাস–লঞ্চ চলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও অফিস–আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল।

গোপালগঞ্জ: গ্রামীণ ব্যাংকের অফিসে ও জেলা পূর্ত ভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। একটি পিকআপে আগুন ধরে ক্ষতি হয়।

টাঙ্গাইল–বাসাইল: বাঐখোলায় একটি চলন্ত বাসে রাত সাড়ে ১২টায় আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীরা নেমে প্রাণে রক্ষা পান।

বান্দরবান (লামা): ভোরে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা, পরে জনসমাগম বাড়লে পালিয়ে যায়। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম রুট: ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন এক ঘণ্টা বন্ধ থাকে।ফেনীর মহেশপুরে গাছ কেটে রেললাইনে ফেললেও তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা এড়ানো যায়।

ঢাকার হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় ছিল। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্যদের কঠোর সতর্ক অবস্থানে দেখা গেছে। প্রবেশপথে এপিসিসহ আধুনিক স্ক্যানার প্রস্তুত ছিল। তালিকাভুক্ত ব্যক্তিরাই শুধু ভেতরে ঢোকার অনুমতি পেয়েছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯