আমজাদ শিবলু : সেনবাগ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া।
বুধবার ( ১২ নভেম্বর) দুপুরে তিনি জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব তাসনিম জারার কাছে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, সহকারী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিন মাহাদী ও অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক এক পোস্টে প্রতিক্রিয়ায় সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, “প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে আমার লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের অধিকার আদায়ের সংগ্রাম।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই আমার মূল লক্ষ্য।” তিনি জানান, নির্বাচনী প্রচারণার জন্য তার তেমন আর্থিক সামর্থ্য না থাকলেও গণমানুষের দোয়া ও সহযোগিতা নিয়েই তিনি মাঠে থাকবেন।
জাকারিয়া আশাবাদ ব্যক্ত করেন, জনগণের প্রতিনিধি হিসেবে তিনি নোয়াখালী-২ আসনে নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করবেন।