জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
রবিবার রাতে দলের প্রচারবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গুলশানের চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন এবং অনুষ্ঠানের বিস্তারিত বিষয়ে তাঁকে অবহিত করেন।