রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

চুপ্পু থেকে যদি জুলাই সনদ নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা – ভোলায় হাসনাত আব্দুল্লাহ

এই শহীদ পরিবারের সদস্যরা যদি জানতে পারে চুপ্পু থেকে জুলাই সনদের সার্টিফিকেট নিতে হবে তাহলে নিহতের পরিবার ও আহত জুলাই যোদ্ধারা আত্মহত্যা করবে। ইতিহাসের কি নির্মম বাস্তবতা বিভিন্ন রাজনৈতিক দল চুপ্পুর হাতে বায়াত নিয়ে তার হাতে জুলাই সনদ নিতে চায়। এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় পৃথিবীতে আর কিছুই হতে পারেনা। 

প্রতিনিধি ডেস্ক

০২ নভেম্বর ২০২৫, ২৩:৩০

মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলীয়  যুগ্ম মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় তাহলে এর চেয়ে পানিতে ডুবে মরা অনেক ভালো। ঢাকার পরে দ্বীপ জেলা ভোলায় জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলা জেলায়।

এই শহীদ পরিবারের সদস্যরা যদি জানতে পারে চুপ্পু থেকে জুলাই সনদের সার্টিফিকেট নিতে হবে তাহলে নিহতের পরিবার ও আহত জুলাই যোদ্ধারা আত্মহত্যা করবে। ইতিহাসের কি নির্মম বাস্তবতা বিভিন্ন রাজনৈতিক দল চুপ্পুর হাতে বায়াত নিয়ে তার হাতে জুলাই সনদ নিতে চায়। এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় পৃথিবীতে আর কিছুই হতে পারেনা। 

রোববার (০২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমন্বয়ক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন,

চুপ্পু ফ্যাসিবাদের সুপ্রিম লিডার। ওনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্য কে আমরা সন্দেহ করি। এ ঘোষনা পত্রের কেবল মাত্র বৈধতা রয়েছে ড. মুহাম্মদ ইউনুসের। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডঃ মুহাম্মদ ইউনুস রয়েছে উনি এটার  দ্রুততম আদেশ দিবেন। কোনো অদ্ধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়। এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট যদি না থাকে তাহলে কোন ম্যান্ডেটের অধীনে তারা নির্বাচন দিবে সেটা আমরা জানতে চাই। 

তিনি বলেন,

নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে নিয়ে যেতে চায় যারা সরকার ও জুলাই সনদকে মুখোমুখি দাড়

করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারের এই জুলাই সনদ ও সংস্কারের মেন্ডেট রয়েছে। সুতরাং তিনি দ্রুত সময়ের মধ্যে সংস্কার প্রক্রিয়া করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহামেদ বীরবিক্রমের গতকালের দেয়া “

জুলাই সনদ প্রয়োজন নেই” বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, কয়দিন পর তারা হয়তো বলবে, ২৪ হয়েছে নির্বাচনের জন্য অথবা ২৪শের প্রয়োজন নেই। এর একটি বাস্তব টেষ্ট ম্যাচ গতকাল ভোলায় হয়েছে। সেটার মধ্য দিয়ে আপনারা তাদের বহিঃপ্রকাশ দেখতে পেয়েছেন।

আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর ও দীর্ঘ সময় সম্মুখ যোদ্ধা ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দলের নেতাকর্মীদের উপরে যে হামলা চালানো হয়েছে, আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করি। রাজনীতি ও পেশী শক্তির ব্যবহার আসলে কোন দিকে যাচ্ছে, গতকালকে তার একটি নমুনা আপনারা ভোলায় দেখেছেন। 

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, ২৪ পরবর্তী সময়ে আপনি কিছুটা সরে এসেছেন। এখনও সময় আছে কালকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি আপনি আবার আগের জায়গায় ফিরে আসতে  পারেন তাহলে জনগন আপনাকে কাছে টেনে নিবে।

সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন,  দক্ষিণাঞ্চলীয় যুগ্ন-মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু। বিশেষ বক্তা ছিলেন, এনসিপি’র যুগ্ন সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিণ অঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, যুগ্ম মুখ্য সংগঠক মেজবা কামাল, কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসা। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ভোলা জেলা যুগ্ন সমন্বয়কারী মাকসুদুর রহমান। সমন্বয় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭০৬০

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪১২০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭০৬০

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭০৬০