রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।” শনিবার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, “যতই সময় যাচ্ছে, দেশটিতে এমন এক অব্যবস্থা গড়ে উঠছে — একরূপ নৈরাজ্য, অ্যানার্কিক পরিস্থিতি— এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে এই অবস্থা তৈরি করার চেষ্টা চলছে।”
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের চূড়ান্ত কর্মসূচি প্রস্তুত করেছনে বিএনপি। ফখরুল বলেন, আজকের প্রেক্ষাপটে এই দিনটির তাৎপর্য একাধিক—নিরাশা ও অনিশ্চয়তার সময় মানুষ ভাবছে, ‘কি হবে, কী হতে পারে’, তখন জাতীয় ঐক্যই একমাত্র উপায়।
তিনি স্বাধীনতা ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মনে করিয়ে দিয়ে বললেন, “যেমনভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক তেমনি আজ তাদের তরুণ নেতা তারেক রহমান বিদেশে থেকেও দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।”
বিএনপির আরও নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইত্যাদি।