চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিএনপির অঙ্গসংগঠন যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো সজ্জাদ নামে এক যুবক নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত আটজন
সোমবার গভীর রাতে সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা যায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক নেতা এমদাদুল হক বাদশা এবং স্থানীয় নেতা বোরহানের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নামানোকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়
পুলিশ ও স্থানীয়রা জানায় বোরহানের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডা শাহাদাত হোসেনের ছবিসংবলিত একটি ব্যানার টানান পরে বাদশার অনুসারীরা উর্ধ্বতন নেতাদের নির্দেশে ব্যানারটি অপসারণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় মুহূর্তেই পরিস্থিতি গোলাগুলিতে রূপ নেয়
নিহত সজ্জাদ বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা মো আলমের ছেলে পারিবারিক সূত্রে জানা যায় তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী এবং ডা শাহাদাত হোসেনের অনুসারী ছিলেন সম্প্রতি তিনি পাথরঘাটার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করেছেন
পুলিশ জানায় সজ্জাদের বুকে গুলি লাগে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান গুলিবিদ্ধ অবস্থায় একজন মারা গেছেন এবং আরও আটজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে রয়েছেন জুয়েল সাব্বির শরীফ ইয়াসিন একরাম পারভেজ ও মারুফ তারা সবাই বাকলিয়ার বউবাজার এলাকার বাসিন্দা
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন ব্যানার টানানোকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত একজন নিহত হয়েছেন কয়েকজন আহত রয়েছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে