সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ক্ষমতায় গেলে চাকরিতে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করব : জামায়াত আমির

রাষ্ট্রক্ষমতায় গেলে চাকরিজীবী মায়েদের কর্মঘণ্টা আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, আবার কর্মক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। পুরুষ যদি আট ঘণ্টা কাজ করেন, নারীরও সমান সময় কাজ করা কি ন্যায়সঙ্গত? আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ তাঁদের কর্মঘণ্টা পাঁচ […]

ক্ষমতায় গেলে চাকরিতে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করব : জামায়াত আমির

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ অক্টোবর ২০২৫, ০৫:২৮

রাষ্ট্রক্ষমতায় গেলে চাকরিজীবী মায়েদের কর্মঘণ্টা আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, আবার কর্মক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। পুরুষ যদি আট ঘণ্টা কাজ করেন, নারীরও সমান সময় কাজ করা কি ন্যায়সঙ্গত? আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ তাঁদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা নির্ধারণ করব।”

রবিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

জামায়াত আমির বলেন, “আমরা যদি সুযোগ পাই, মায়েদের অতিরিক্ত সম্মান ও সুযোগ দেব—এটাই ইনসাফ। একজন মা রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন। তাঁদের জন্য সময়, ভালোবাসা ও প্রশান্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, “যদি আট ঘণ্টার জায়গায় পাঁচ ঘণ্টা কাজ নির্ধারণ করা হয়, আমি বিশ্বাস করি মায়েরা তাঁদের দায়িত্ববোধে এতটাই সচেতন যে আট ঘণ্টার কাজও পাঁচ ঘণ্টায় সম্পন্ন করবেন।”

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “এই সরকারের মেয়াদকালে সব হত্যার বিচার সম্পন্ন করা সম্ভব নয়। তবে জাতি অন্তত একটি দৃশ্যমান রায় দেখতে চায়, যাতে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ফিরে আসে। আমরা কোনো সাজানো বা মিথ্যা বিচার চাই না, চাই প্রকৃত ন্যায়বিচার।”

তিনি বলেন, “আল্লাহ যাদের হাতে পরবর্তী সরকার পরিচালনার দায়িত্ব দেবেন, তাদের উচিত হবে বিচার প্রক্রিয়ার ন্যায়সংগত ও সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করা।”

প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “শুধু রেমিট্যান্স পাঠানো নয়, প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও মেধাকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। আমাদের তরুণরা বিশ্বের নানা প্রান্তে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে, এখন সময় এসেছে তারা দেশের উন্নয়নে অংশগ্রহণের।”

তিনি আরও বলেন, “যেসব প্রবাসী আগামী নির্বাচনে দেশে যেতে পারবেন না, তারাও যেন দেশের ভবিষ্যৎ নিয়ে দোয়া করেন এবং ভোটাধিকারের মাধ্যমে যুক্ত থাকেন। কারণ প্রবাসীদের ভোট ও অংশগ্রহণই বাংলাদেশের উন্নয়নকে আরও শক্তিশালী করবে।”

ডা. শফিকুর রহমানের বক্তব্যে কর্মজীবী নারী ও পরিবারবান্ধব সমাজ গঠনের অঙ্গীকারের পাশাপাশি ন্যায়বিচার, সুশাসন ও প্রবাসীদের অন্তর্ভুক্তি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মায়েরা সম্মানিত হবে, ন্যায়বিচার নিশ্চিত হবে, আর রাষ্ট্র হবে সত্যিকার অর্থে মানবিক।”

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯৮

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৮

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯৮