সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সংসদে শতাংশ হিসাব করে প্রবাসী প্রতিনিধি নিশ্চিত করব : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যত শতাংশ মানুষ বিদেশে বসবাস করে, সংসদে তত শতাংশ প্রবাসীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।” তিনি বলেন, “আমরা তাঁদের বলি রেমিট্যান্স যোদ্ধা। কিন্তু তাদের প্রাপ্য সম্মান কেউ দেয় না। সরকার শুধু বায়বীয় শব্দ দিয়ে প্রবাসীদের শান্ত রাখতে চায়, অথচ তাঁদের জাতীয় সিদ্ধান্ত গ্রহণের অংশীদার বানানো হয়নি।” স্থানীয় সময় […]

সংসদে শতাংশ হিসাব করে প্রবাসী প্রতিনিধি নিশ্চিত করব : জামায়াত আমির

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যত শতাংশ মানুষ বিদেশে বসবাস করে, সংসদে তত শতাংশ প্রবাসীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।” তিনি বলেন, “আমরা তাঁদের বলি রেমিট্যান্স যোদ্ধা। কিন্তু তাদের প্রাপ্য সম্মান কেউ দেয় না। সরকার শুধু বায়বীয় শব্দ দিয়ে প্রবাসীদের শান্ত রাখতে চায়, অথচ তাঁদের জাতীয় সিদ্ধান্ত গ্রহণের অংশীদার বানানো হয়নি।”

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি বাফেলো আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র অধ্যাপক ড. নাকীবুর রহমান, ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী ডা. খালিদুজ্জামান। এছাড়া অধ্যাপক ড. ইকবাল হোসাইন ও ব্যবসায়ী তালহা বকসসহ প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রবাসীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আপনারা নিজের ভোটটা নিশ্চিত করুন এবং অন্যদের ভোট নিশ্চিত করতে সহযোগিতা করুন। এটা শুধু ভোট নয়, ইনশাআল্লাহ এটি হবে আপনাদের হাতে ‘ভেটো পাওয়ার’। তখন আপনারা যেই অধিকার দাবি করবেন, তা দিতে সরকার বাধ্য থাকবে।”

তিনি বলেন, “আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, প্রথমেই শিক্ষা ব্যবস্থার সংস্কারে অগ্রাধিকার দেব। বর্তমান শিক্ষা ব্যবস্থা ভাঙাচোরা ও অপ্রয়োজনীয়। আমরা এমন শিক্ষা দিতে চাই যা মানুষকে মানুষ বানাবে, নাগরিককে দেশ গড়ার কারিগর করবে। যাতে সার্টিফিকেট হাতে নিয়েই শিক্ষার্থীরা চাকরি বা উদ্যোক্তা হওয়ার মতো যোগ্যতা অর্জন করে।”

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেন, “আমরা দুর্নীতির জট উপড়ে ফেলতে চাই। ক্ষমতায় না গেলেও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। দেশে ন্যায়বিচার ফিরিয়ে আনতে হবে। আইন অপরাধকে দেখবে, অপরাধীকে নয়। যে পাল্লা ন্যায়বিচারের প্রতীক, সেটি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে—আমরা সেই পাল্লা ধরে রাখব।”

রাষ্ট্র ও জাতির মর্যাদা নিয়ে তিনি বলেন, “আমরা দেশ হিসেবে মর্যাদার সঙ্গে থাকতে চাই। কাউকে প্রভু মানব না, কারণ আমাদের প্রভু একমাত্র আল্লাহ। পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলব। দেশের অর্থনীতিকে লুটপাট করে ফোকলা করে ফেলা হয়েছে। সততা, সদিচ্ছা ও কঠোর পরিশ্রম থাকলে এই রুগ্ণ অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব।”

নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে জামায়াত আমির বলেন, “আমরা মেয়েদের মা হিসেবে সম্মান দেব, সভ্যতার মিছিলে তাঁরা নেতৃত্ব দেবেন। ভিন্ন ধর্মাবলম্বীরাও সম্মান ও নিরাপত্তা পাবেন। আমরা সত্যিকারের কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

ডা. শফিকুর রহমান ২০০৬ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা ও ২০২৪ সালের ২৪ জুলাইয়ের বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, “চব্বিশের জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ এই জাতিকে গজব ও লানত থেকে রক্ষা করেছেন। প্রবাসীরাও তখন আন্দোলনে ভূমিকা রেখেছিলেন—রেমিট্যান্স বন্ধ করে জালিম সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।”

অনুষ্ঠানে প্রবাসীরা স্থায়ী কনস্যুলেট স্থাপন, এনআইডি নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি, বৈধ নাগরিকত্ব যাচাইয়ে পুলিশ ভেরিফিকেশন বন্ধ ও বিমানবন্দরে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবির প্রতি একমত পোষণ করে জামায়াত আমির বলেন, “আমরা ক্ষমতায় যাই বা না যাই, প্রবাসীদের এই ন্যায্য দাবিগুলোর বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব। আর যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ইনশাআল্লাহ এই দাবিগুলো পূরণ করে প্রতিটি প্রবাসীর পাশে দাঁড়াব।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯৮

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৯