জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে আগামী সংসদ গঠন করতে হবে।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে সুফিবাদী সংগঠন মাকাম আয়োজিত ‘মাজার সংস্কৃতি : সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“আসুন, একসঙ্গে আমরা এমন একটি নতুন রাষ্ট্র গঠন করি যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার সহযোগীরা যাতে জুলাই সনদে স্বাক্ষর না করে সেই বিষয়ে জনমত গড়ে তুলতে হবে। তবে অধ্যাপক ইউনূসকে অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করতে হবে।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“একটু ঝুঁকি নিয়েও জুলাই সনদের অধ্যাদেশ ও এর আইনি ভিত্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে।”