সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মাথাচাড়া দিয়ে উঠছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল

রাজনৈতিক পটপরিবর্তনের পর জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের বারবার তাগিদ দিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভালো কাজের দ্বারা জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি। দলের নীতিনির্ধারকদের এই প্রত্যাশা পূরণে ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছেন মাঠপর্যায়ের কিছু নেতাকর্মী। তাদের দখলদারিত্ব ও চাঁদাবাজি এবং নানা অপকর্মসহ বিভিন্ন কারণে বিএনপিতে মাথাচাড়া দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিং। কিছুটা হলেও ক্ষুণ্ন […]

নিউজ ডেস্ক

১৯ নভেম্বর ২০২৪, ১২:২১

রাজনৈতিক পটপরিবর্তনের পর জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের বারবার তাগিদ দিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভালো কাজের দ্বারা জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি। দলের নীতিনির্ধারকদের এই প্রত্যাশা পূরণে ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছেন মাঠপর্যায়ের কিছু নেতাকর্মী।

তাদের দখলদারিত্ব ও চাঁদাবাজি এবং নানা অপকর্মসহ বিভিন্ন কারণে বিএনপিতে মাথাচাড়া দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিং। কিছুটা হলেও ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি। দখল-চাঁদাবাজি ও প্রভাব বিস্তার কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে আসছে। দিনকে দিন দলীয় নেতাকর্মীদের গ্রুপিং, অন্তঃকোন্দল রূপ নিচ্ছে মারামারি এবং সংঘর্ষে। উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কাজে আসছে না বিএনপির ‘জিরো টলারেন্স নীতি’। চূড়ান্ত শাস্তি হিসেবে বহিষ্কারের মতো পদক্ষেপ নিলেও নেতাকর্মীদের বাগে আনতে হিমশিম অবস্থা বিএনপির নীতিনির্ধারকদের।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সারা দেশে অন্তত ১১টি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে পাঁচজন খুন এবং প্রায় অর্ধশত গুলিবিদ্ধ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার গাজীপুরের টঙ্গীর সাতাই এলাকায় মাসকো টেক্স লিমিটেড কারখানার ঝুট পণ্য নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অবশ্য বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সারা দেশে মুষ্টিমেয় নেতাকর্মীর নেতিবাচক কাজের দায় দলের সবাইকে নিতে হচ্ছে। আবার বিএনপির নাম ভাঙিয়ে ‘তৃতীয় পক্ষ’ অবৈধ সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে। নানা কায়দায় যারা আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা নিয়েছেন এখনো তারাই চাঁদাবাজি ও দখলদারিতে জড়াচ্ছেন। বিএনপির যারা প্রকৃত নেতাকর্মী, তারা কোনো দখল-চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়।

বরং কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে আড়াই মাসে কমিটি বিলুপ্ত, সাংগঠনিক মামলা, এবং সহস্রাধিক নেতাকর্মীকে বহিষ্কারসহ নানা সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও লাগাম টানতে পারছে না দলটি। দেশের বিভিন্ন স্থানে কিছু নেতাকর্মী দলের কঠোর অবস্থানকে তোয়াক্কা না করে অপকর্মে জড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে কিছুটা বিব্রত দলটির হাইকমান্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহুমুখী পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে একাধিকবার বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কর্মকাণ্ডে শিক্ষা না নিলে আমাদেরও পরিণতি একই হবে। গত ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঈদগাঁহ মাঠে এক জনসভায় মির্জা ফখরুল বলেছেন, ‘আজ আমরা মুক্ত বাতাসে বাস করছি।

মনে রাখবেন, সে পর্যন্তই মুক্ত থাকবে, যতক্ষণ আমরা স্বাধীন রাখতে পারি। তিনি বলেন, আওয়ামী লীগের মতো কাজ শুরু করলে আমরা কি টিকে থাকতে পারব? আমাদেরও একই পরিণতি হবে। এলাকার মানুষের কাছে নিজেদের জনপ্রিয় করে তুলুন। কারও প্রতি অন্যায়-অত্যাচার করবেন না।’

মূলত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগ ওঠে। এতে বাদ যাননি দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারাও। একপর্যায়ে গত ২১ আগস্ট ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুসারীদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটে প্রথম। এখনো দেশের বিভিন্ন স্থানে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং কোন্দলের কারণে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের তথ্যানুযায়ী, ৫ আগস্টের পর সারা দেশে সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ শতাধিককে শোকজ, প্রায় ৫শ জনকে বহিষ্কার, অর্ধশতাধিক নেতাকর্মীর পদ স্থগিত ও অর্ধশতাধিক নেতাকর্মীকে সতর্ক এবং অনককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। এর বাইরেও থানা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অনেক নেতাকর্মী সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল কালবেলাকে বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। আমরা বলব, সেটা যাতে সংঘাত-সংঘর্ষে না যায়। তবু যারা এসব করছে, তাদের বিরুদ্ধে তো দল প্রতিনিয়ত ব্যবস্থাও নিচ্ছে। এরই মধ্যে সাত থেকে আটশর মতো নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। কোনো লোভ-লালসার সঙ্গে বিএনপির আদর্শ যায় না। গত ১৬ বছরে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর জীবন তছনছ করে দেওয়া হয়েছে। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন। অনেককে রিফিউজি করা হয়েছে।

ফলে ৫ আগস্টের পর যেভাবে প্রতিক্রিয়া হওয়ার কথা, সেটা তো হয়নি। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এখন যেটা ঢালাওভাবে বলা হচ্ছে, সেটা অপপ্রচার। কারণ যখনই কোনো অভিযোগ পাওয়া যায়, সেটা যত বড় নেতার বিরুদ্ধেই হোক, তাৎক্ষণিক যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর।

খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়ি সরানোর ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কসহ তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ওই কমিটি। ‘দলীয় আদর্শের পরিপন্থি’ বক্তব্যের জন্য চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় অভ্যন্তরীণ কোন্দলে এক কর্মী নিহতের ঘটনায় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিত করা হলেও কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই শর্তে গত ১০ নভেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দখল-হামলার ঘটনায় স্থগিত করা হয়েছে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের পর দলের পক্ষ থেকে মামলা হয়েছে ময়মনসিংহের বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। একই অভিযোগে সাইফুল আলম নীরবের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ফ্ল্যাট উদ্ধারে গিয়ে এক ব্যক্তিকে মারধর এবং পরে তার মৃত্যুর ঘটনায় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির পদ স্থগিত করা হয়েছে।

বিএনপির শীর্ষ নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীর সঙ্গে কথা বলছেন, খোঁজখবর রাখছেন। ৫ আগস্টের পর যাদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি, তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এসব ঘটনা দলীয় পদপদবি প্রদান এবং মনোনয়নে ‘আমলনামা’ হিসেবে দেখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

শীর্ষ কয়েক নেতার দাবি, আওয়ামী লীগ শাসনামলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ হওয়া বিএনপির নেতাকর্মীরা সেগুলো উদ্ধারে গেলেও দখলের অভিযোগ আসছে। আবার কোথাও ঘাট-বাসস্ট্যান্ড ও হাটবাজারে শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নিলেও বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের কথা বলা হচ্ছে। বিএনপি নেতারা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় দৃশ্যমান শাস্তির বাইরেও অনেককে কঠোর ভর্ৎসনা ও সতর্ক করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটি, মহানগর, জেলা-উপজেলা সব পর্যায়ের নেতাকর্মীর ব্যাপারে একই মনোভাব দেখাচ্ছেন শীর্ষ নেতারা।

জানা গেছে, গতকাল বাঞ্ছারামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। আগামীকাল বুধবার উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলন বাতিলের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপির ও অঙ্গসংগঠনের একটি অংশ।

উপজেলা সদরের মাতুর বাড়ির মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক, রফিক শিকদার, জিয়াউদ্দিন জিয়া ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামালের নেতৃত্বে একটি মিছিল বের করে, যা প্রতাপগঞ্জ বাজারে কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের অনুসারী উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মুসার মালিকানাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় দুগ্রুপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়।

গত শনিবার (১৬ নভেম্বর) পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ওইদিন সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামাণিক জানান, নিহত জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও স্থানীয়দের দাবি, কিছুদিন ধরে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের মধ্যে জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মারা যান।

একইদিন দুপুরে গাজীপুর সাতাইশ শরিফ মার্কেট এলাকায় মাসকো টেক্স লিমিটেড কারখানার ঝুট পণ্য নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আগে মাসকো ট্যাক্সের ঝুট সংগ্রহ করতেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসন। তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ঝুট বিক্রি করছিল। শনিবার সকালেও কারখানা কর্তৃপক্ষ ঝুট বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের লোকজন ওই পণ্য সংগ্রহ করতে যান। পরে কারখানা কর্তৃপক্ষ সাজেদুল ইসলামকে ঝুট নিয়ে যেতে বললে তিনি কয়েকটি ট্রাকে পণ্যবোঝাই করেন। একপর্যায়ে গাজীপুর মহানগরীর ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইকতিয়ার খান, আব্দুস সাত্তার, দুলাল খান, মনির হোসেন, জুম্মনসহ ২০ থেকে ২৫ যুবক ঝুটবোঝাই ট্রাকগুলো আটকে দেন।

খবর পেয়ে যুবদল নেতা সাজেদুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে কারখানার সামনে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানালে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।

গত ৫ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সজীব তরফদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সজীবের মাথায় চারটি গুলি করা হয়। স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুসারীদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় অন্তত তিনটি গাড়ি ভাঙচুর ও ২০ জন আহত হন। পরে শামা ও বাবুলের সাংগঠনিক পদ স্থগিত করে বিএনপি। পরে ২৪ আগস্ট নগরকান্দা থানায় নিহতের স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা করে।

গত ১৪ নভেম্বর আধিপত্য বিস্তার কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

একপর্যায়ে উভয় গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া রাউজানের বাকুলিয়া এলাকায় জমি দখল কেন্দ্র করে পৃথক ঘটনায় স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ছাড়া গত ১১ নভেম্বর মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে হিরু মাতুব্বর (৩৫) নামে রাজমিস্ত্রি নিহত এবং উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় প্রতিপক্ষের অন্তত পাঁচটি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আধিপত্য বিস্তার নিয়ে দত্তপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মালেক মোল্লার অনুসারী হিরুকে আর্য্যদত্তপাড়া এলাকায় একা পেয়ে কুপিয়ে জখম করেন টুকু ফরাজির লোকজন।

শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জিল রহমান শিহাব জানান, টুকু ফরাজি আওয়ামী লীগ করতেন। এখন বিএনপির নেতা বনে গেছেন। তিনি এলাকায় নিজের আধিপত্য দেখাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছেন। তার কারণেই ওই এলাকায় ফরাজি ও মোল্লা বংশের লোকজন দুভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষে নিহত ব্যক্তি মালেক মোল্লার অনুসারী।

ওদিকে গত ১৩ নভেম্বর নাটোরের বড়াইগ্রামে গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় টিসিবির কার্ড বিতরণ কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে রুবেল হোসেন নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানান, কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে রনির চাচা ইউপি সদস্য বেলাল হোসেনের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের বিতর্কের একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহিন গ্রুপের কর্মী রুবেল হাতে গুলিবিদ্ধ হন।

এর আগে গত ৯ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের কোলা বাজারের আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মানিক চন্দ্র গাইন জানান।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, কোলা বাজারের আধিপত্য বিস্তার নিয়ে কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য আব্দুল জলিলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে কোলা বাজারে শুকুরের সঙ্গে জলিলের কথাকাটাকাটির একপর্যায়ে জলিলের সমর্থকরা শুকুরকে কুপিয়ে যখম করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়।

তার আগে গত ৯ সেপ্টেম্বর শেরপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে মিজান নামে এক ট্রলিচালক নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় খোয়ারপাড় এলাকায় কমপক্ষে পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সেদিন রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম মিজান (৩৫) গৌরীপুর এলাকার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৩৪৭৬

রাজনীতি

রুদ্ধদ্বার বৈঠকে গোপন সিদ্ধান্ত বিএনপির, ১৫০ প্রার্থীকে সবুজ সংকেত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ এক বছরের যাচাই-বাছাই ও বিভাগীয় পর্যায়ের একাধিক বৈঠকের পরও সব আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। তবে দলটি এখন পর্যন্ত প্রায় ১৫০ জন প্রার্থীকে মনোনয়নের সবুজ সংকেত দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি এবার একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। দলটি ৩০০ আসনের মধ্যে ২৬০ আসনে […]

নিউজ ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ এক বছরের যাচাই-বাছাই ও বিভাগীয় পর্যায়ের একাধিক বৈঠকের পরও সব আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। তবে দলটি এখন পর্যন্ত প্রায় ১৫০ জন প্রার্থীকে মনোনয়নের সবুজ সংকেত দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি এবার একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। দলটি ৩০০ আসনের মধ্যে ২৬০ আসনে নিজেদের প্রার্থী দিতে এবং শরিকদের জন্য ৪০ আসন ছাড়ার পরিকল্পনা করছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির জোটে যুক্ত হলে তাদের জন্য ৮টি আসন রাখার বিষয়েও আলোচনা চলছে।

এক বছর আগে থেকেই সারাদেশে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করে বিএনপি। প্রথমে প্রায় ৯০০ সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করে তা লন্ডনে হাইকমান্ডে পাঠানো হয়। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক ভূমিকা যাচাই করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বিএনপি প্রার্থী চূড়ান্তের গতি বাড়ায়। গত ২৬ ও ২৭ অক্টোবর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে বিভাগভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।

তারেক রহমান বৈঠকে বলেন, “এই নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। যাকে যেখানে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে। কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, প্রার্থী নির্ধারণের বিভাগীয় বৈঠক শেষ হয়েছে, এখন মূল লক্ষ্য দলের অভ্যন্তরীণ ঐক্য নিশ্চিত করা।

বর্তমানে বিএনপি প্রায় ৪০টি সমমনা রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে। তবে ‘ধানের শীষ’ প্রতীকে শরিকদের প্রার্থী হওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। ফলে, আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন তালিকা ও জোট গঠনের রূপরেখাই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৩৪৭৬

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৩৪৭৬

রাজনীতি

বিপাকে পড়েছেন তাসনিম জারা ! ইসির সব পথ বন্ধ, স্বতন্ত্র প্রার্থী হওয়া অসম্ভব হয়ে উঠেছে

বিপাকে পড়েছেন এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা। কী ধরনের বিপদ? বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়স পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন (হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ) জমা দিতে হবে, […]

নিউজ ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

বিপাকে পড়েছেন এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা। কী ধরনের বিপদ?

বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়স পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন (হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ) জমা দিতে হবে, তবে আগে সংসদ সদস্য নির্বাচিত হলে এই ১% স্বাক্ষরের বাধ্যবাধকতা থাকে না।

এর সঙ্গে আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী এবং নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও হলফনামা জমা দিতে হয়, যা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী পূরণ করতে হয়।

এই শর্ত অনুযায়ী তাসনিম জারা গতকাল থেকে নির্বাচনী এলাকার খিলগাঁও থেকে স্বাক্ষর নেওয়া শুরু করেছেন।

কিন্তু আজ জানা গেলে তিনি বিপদে পড়েছেন। যেহেতু ভোটারদের সিরিয়াল নম্বর প্রয়োজন, কিন্তু সেই সিরিয়াল নম্বর পাওয়ার ৫টি উপায় আছে। সব কয়টি পথ বন্ধ রেখেছে নির্বাচন কমিশন-এমনটাই জানালেন ঢাকা ৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

তাসনিম জারা বলেন, ভোটার নম্বর লাগবে।
কিন্তু নির্বাচন কমিশন কোনো উপায় রাখেনি যে ভোটার নম্বর পাওয়া যাবে। ৫ উপায়ে ভোটার নম্বর পাওয়া যাবে। এক হলো এসএমএস করে, অনলাইনে ভোটার নম্বর পাওয়া যাবে। কল করে ভোটার নম্বর পাওয়া যাবে।

কিউ আর কোড ব্যবহার করে পাওয়া যাবে। তো পাঁচটি উপায়ে ভোটার নম্বর পাওয়া যায়, কিন্তু একটা উপায়ও কার্যকর নয়।

তিনি বলেন, ‘ওয়েবসাইটের সার্ভার ডাউন। আমি স্বতন্ত্র প্রার্থী হব, এ ক্ষেত্রে ভোটার নম্বর লাগবে। কিন্তু ভোটার নম্বর পাওয়া যাচ্ছে।

একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে।’

এদিকে এই অল্প সময়ে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর পাওয়া যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কেননা আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৬৫৬১