শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

পিআর পদ্ধতিই সুষ্ঠু নির্বাচনের একমাত্র সমাধান : ড. মাসুদ

কালোটাকা, দখলদার, অস্ত্রমুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে পিআর পদ্ধতিই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আমরা বড়-ছোট দল বুঝি না, যে যে দলেরই প্রতিনিধিত্ব করেন, সবাই আমাদের দেশের সম্পদ। তারা যদি স্বৈরাচারীর দোসর না হয়, তাহলে সবার ঐকমত্যের […]

পিআর পদ্ধতিই সুষ্ঠু নির্বাচনের একমাত্র সমাধান : ড. মাসুদ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ অক্টোবর ২০২৫, ২০:৫৬

কালোটাকা, দখলদার, অস্ত্রমুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে পিআর পদ্ধতিই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, আমরা বড়-ছোট দল বুঝি না, যে যে দলেরই প্রতিনিধিত্ব করেন, সবাই আমাদের দেশের সম্পদ। তারা যদি স্বৈরাচারীর দোসর না হয়, তাহলে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সরকারের রূপরেখা বিনির্মাণের মাধ্যম হচ্ছে পিআর পদ্ধতি।

বুধবার রাতে পটুয়াখালীর বাউফল পৌর শহরের কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন তিনি। এর আগে পথসভায় তিনি এসব কথা বলেন। ড. মাসুদ বলেন, আমরা এমপি হতে চাই না, আমরা হব জনগণের সেবক।

এ জামায়াত নেতা বলেন, আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা অন্যায়ের কাছে আপস করিনি। দেশে যাতে আরো একটা ফ্যাসিবাদ তৈরি না হয়, সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। যারা জুলাই সনদ এবং পিআর পদ্ধতির বিরোধিতা করে, তারা মূলত অংশগ্রহণমূলক অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন চান না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, এটা গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত। তারা কখনোই সুষ্ঠু নির্বাচন করেনি। জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র-জনতার অনুরোধে আপনি দায়িত্ব নিয়েছেন।

সেই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন, তাহলে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। কোনো রাজনৈতিক দল কিংবা সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, দেশবাসী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বুধবার সকালে মদনপুরে ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের অফিস উদ্বোধন করেন ড. মাসুদ। পরে দাসপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চানমিয়া মেম্বার বাড়িতে উঠান বৈঠক করেন। এরপর সোনাবরু বাজার, কাজলা চৌমুহনী বাজার, বড় চৌমুহনী বাজার, দাসপাড়া বোর্ড অফিস, মৈশাদী বাজার, ল্যাংড়া মুন্সির পুল, ব্রিকফিল্ড বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাউফল উপজেলা সভাপতি রেদোয়ান উল্লাহ মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নূর, উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, দেলোয়ার হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল প্রমুখ।

বৃহস্পতিবার উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে অসহায় প্রশিক্ষিত ১০ নারীর মধ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করেন ও দিনব্যাপী আদাবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেন ড. মাসুদ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৩

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৩

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৩

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬১