বিগত সময়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের সাথে পতিত আওয়ামী লীগ জড়িত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাবাজার বোবা স্কুলে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই তরুণ নেতা। পরিদর্শনে গেলে পূজা উদযাপন কমিটির নেতারা ইশরাক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরিয়ে দেন উত্তরীয়।
বৈষম্য ও মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেব : ইশরাক
দেশে বিদ্যমান বৈষম্য ও মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (১৪ মার্চ)…
১৫ মার্চ ২০২৬