চব্বিশের অভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে সমালোচিত হয়েছিলেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দীর্ঘ নীরবতার পর গত বছরের অক্টোবরে এক দীর্ঘ পোস্টে নিজের সেই নীরবতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।
তবে ক্ষমা চেয়ে দেওয়া সেই পোস্টের বছর না ঘুরতেই আবার যেন স্বৈরাচারের পক্ষে ঝান্ডা ধরলেন সাকিব।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সে পোস্টের পরই তার সমালোচনায় মুখর হয়েছেন জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং সাধারণ নেটিজেনরা।
অনেকের মতো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’
এরপর পাল্টা পোস্ট দিয়ে সাকিব লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।
সাকিবের এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেছেন, টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না।