রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আ.লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই,সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের বিদায় জানাতেই হবে : সারজিস

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই ধারণা কখনোই বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, “এই বাংলাদেশে যারা ২০০৯ […]

আ.লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই,সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের বিদায় জানাতেই হবে : সারজিস

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই ধারণা কখনোই বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “এই বাংলাদেশে যারা ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আলেম হত্যাযজ্ঞ চালিয়েছে, ২০২৪-এর অভ্যুত্থানে হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে—তারা আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই। একজন পালিয়েছে, আরেকজন এখন ব্যানার বদলে একই কাজ করছে। চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি।”

তিনি দাবি করেন, যেমনভাবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। “অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয়তা জনগণের আস্থা সংকটে ফেলছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মুখোমুখি করা।”

এসময় সারজিস আলম পঞ্চগড়ের ছাত্রদলের কার্যক্রমেরও সমালোচনা করেন। তার অভিযোগ, স্কুলে কমিটি দিয়ে শিক্ষার্থীদের রাজনীতির নামে অপরাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা মাদক ব্যবসা ও চাঁদাবাজিকে উসকে দেবে।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগারদের নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা নির্বাচন নয়, গৃহযুদ্ধ চায়। বিএনপিকেও এখন প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কি না। কারণ গত ১৫ বছরে জাতীয় পার্টি আওয়ামী লীগের গুম-খুনসহ সব অপকর্মকে বৈধতা দিয়েছে।”

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতারা দুর্নীতিবাজ, তাদের অবৈধ সম্পদ ক্রোক করে বিচারের আওতায় আনা উচিত। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিবৃতি নয়—সরাসরি পদক্ষেপ নিতে হবে। “ঢাকায় ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা হাতিরপুল-মগবাজার এলাকায় অস্থিরতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে। এদের থামাতে হবে।”

সারোয়ার তুষার আরও দাবি করেন, শেখ হাসিনা গত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছেন। “এই টাকা দেশের প্রতিটি গ্রামে ভাগ করলে প্রতিটি গ্রাম ১০০ কোটি টাকা করে পেত।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে চাইলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং আহত ভিপি নুরকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।

সভায় শ্রমিক ইউনিয়নের সদস্য এবং পঞ্চগড় জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতি থেকে চিরতরে বিদায় জানাতেই হবে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯