সোমবার, ২৩ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নিজেদের ধর্ষণ-চাঁদাবাজি ঢাকতে ‘দায় চাপানোর রাজনীতি’ করছে ছাত্রদল : শিবির নেতা ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এসএম ফরহাদ অভিযোগ করেছেন, সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি ও অন্তঃর্কোন্দলের মতো ঘটনাগুলো আড়াল করতে ছাত্রদল এখন ‘দায় চাপানোর রাজনীতি’ করছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তাদের প্যানেলের ভিপি প্রার্থী […]

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এসএম ফরহাদ অভিযোগ করেছেন, সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি ও অন্তঃর্কোন্দলের মতো ঘটনাগুলো আড়াল করতে ছাত্রদল এখন ‘দায় চাপানোর রাজনীতি’ করছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তাদের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক, এজিএস প্রার্থী মহিউদ্দিন খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ফরহাদ বলেন, “ছাত্রদল এখন ‘শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ ধরনের স্লোগান দিচ্ছে, যা একসময় ছাত্রলীগ দিত। এ ধরনের নৃশংস রাজনীতি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে।”

তিনি দাবি করেন, “ছাত্রলীগের যেসব বৈশিষ্ট্য ছিল— ধর্ষণ, চাঁদাবাজি, কোন্দল, অন্তর্দ্বন্দ্ব— সেগুলোর দায় এখন ছাত্রদল এড়িয়ে যেতে পারছে না। তাই তারা শিবিরকে টার্গেট করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।”

ফরহাদের দাবি, গত এক বছরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে অন্তত ৩০টি ধর্ষণ মামলার বিচার চলছে। তিনি বলেন, “যারা শিক্ষার্থীদের জন্য ভয় ও আতঙ্কের উৎস হয়ে দাঁড়িয়েছে, তাদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় ছাত্রদল।”

সম্প্রতি ডাকসু নির্বাচনে এক নারী প্রার্থীকে ‘গণধর্ষণের হুমকি’ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেন-কে নিয়ে জিএস প্রার্থী ফরহাদ বলেন, “তাকে উদ্দেশ্যমূলকভাবে শিবির নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে, অথচ তিনি আমাদের কেউ নন।” তিনি বলেন, “আলী হুসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা নিজেরাই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেছি। বিষয়টি জানিয়ে দিয়েছি প্রশাসনকে।”

আলী হুসেন কোনোভাবেই ইসলামী ছাত্রশিবির বা তাদের প্যানেলের সঙ্গে সম্পৃক্ত নন। বরং, তার ফেসবুক অ্যাকাউন্টে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও সমর্থনের প্রমাণ রয়েছে বলেও দাবি করেন ফরহাদ।

ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত আলী হুসেনকে ঘিরে বিভিন্ন দাবির প্রেক্ষিতে বিষয়টি এখন প্রশাসনিক তদন্তাধীন।

ডাকসুতে এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন এক প্রার্থী। এ প্রসঙ্গে ফরহাদ বলেন, “আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি। কোর্টের রায় যাই হোক, আমরা তা মেনে নেব।”

তিনি বলেন, “যদি ব্যক্তিগত প্রতিশোধ নিতেই হুমকি দিত আলী হুসেন, তাহলে তা রিট দায়েরের আগেই করতেন। ফলে স্পষ্ট, এটি আমাদের প্যানেলকে জড়িয়ে অপপ্রচার চালানোর রাজনৈতিক কৌশল।”

সারা দেশে ছাত্রদলের সহিংস কর্মকাণ্ডের উদাহরণ দিয়ে ফরহাদ বলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাকসু ভবন) ভাঙচুর, বাকৃবিতে (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) উত্তেজনা সৃষ্টি।

এসব ঘটনার মাধ্যমে, তার ভাষায়, “ছাত্রদল এখন রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের পথ নিচ্ছে।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৩

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৩

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৩৮

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৩৮