ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর। তবে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এবারের নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন নিজেদের প্যানেল ঘোষণা করেছিল। ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ পৃথক প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে অংশ নিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্রায় ১০টি প্যানেল নির্বাচনী মাঠে ছিল।
২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। শুধু সদস্যপদেই লড়ছিলেন ২১৭ জন প্রার্থী। ১৮টি হল সংসদের ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।