বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্য, ব্যবহার ও শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন,
“আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে কিংবা শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনিটলি আমি দুঃখিত।”
তিনি আরও বলেন,
“আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো হতো। কিন্তু দিনশেষে আমি একজন মানুষ, আর একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে।”
রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“বহুদিন ধরে যদি কাউকে বারবার ট্রল করা হয়, তখন একসময় মনে হয় জবাব দেই। যদিও সেটা না হলেই ভালো।”