প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রবিবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।
তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা।’