স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি ভোরে মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন,
“এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে।”

যদিও তিনি সরাসরি কার উদ্দেশে এই মন্তব্য করেছেন তা উল্লেখ করেননি, তবে পোস্টটি রাজনৈতিক ইঙ্গিতবাহী বলে ধারণা করা হচ্ছে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত পার্থের পোস্টে ৮৩ হাজার লাইক, পক্ষে-বিপক্ষে ২২ হাজার ২০০ মন্তব্য এবং ৮ হাজারের বেশি শেয়ার হয়েছে।