মনিরুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে মহিলা ভোটার বিহীন নির্বাচন করে ১৫ বছড় শাসন শোষণ করেছেন। গত কয়েকদিন যাবত ভার্চুয়ালি টেলিফোন টেলিগ্রামে মাধ্যমে ভিন্ন চক্রান্ত আবার শুরু করেছে।
আপনারা নিশ্চয় টেলিভিশনে দেখেছেন যে আমি তিনি ভাষন দিয়েছেন আমি প্রধানমন্ত্রী হিসাবে ভারতকে আমি যা দিয়েছি তা কনো দিনো শোধ করতে পারবে না। আর যদি কোনভাবে শেখ হাসিনা ভারত থেকে পার হয়ে এপারে আসতে পারে বাংলাদেশের নাম আর রাখবে না বাংলাদেশের সর্বভৌমত্ব বিক্রি করে দেবে।
আর এবার যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিবে। আপনারা তাকে কি আর এই সুযোগ দিবেন। আপনার ভোট দিলে ধানের শিষে বা অন্য কনো মাকায় দিবেন নৌকায় ভোট দিবেন না।
তিনি আজ শুক্রুবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে জুলাই- আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্নার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের দূতসুস্থতা কামনায় স্থানীয় বিএনপির আয়োজনে স্বরণসভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মোজাহার আলী, নলডাঙ্গা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ দলের নেতা কর্মিরা।