বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জুলাই সনদ ব্যর্থ হলে জুলাই যোদ্ধারা সন্ত্রাসী হয়ে যাবে : ডা. শফিকুল ইসলাম মাসুদ

সংস্কারের প্রতিফলন জুলাই সনদ নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছিলাম কয়েকটি মৌলিক কথা। বিচার সংস্কার এবং তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ দিক জুলাই সনদ, এটি হচ্ছে একটি রক্ষা কবচ। যে গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে আপনার সঙ্গে বা এখানে […]

জুলাই সনদ ব্যর্থ হলে জুলাই যোদ্ধারা সন্ত্রাসী হয়ে যাবে : ডা. শফিকুল ইসলাম মাসুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ১৫:৪১

সংস্কারের প্রতিফলন জুলাই সনদ নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছিলাম কয়েকটি মৌলিক কথা।

বিচার সংস্কার এবং তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ দিক জুলাই সনদ, এটি হচ্ছে একটি রক্ষা কবচ। যে গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে আপনার সঙ্গে বা এখানে এসে কথা বলতে পারছি।

তিনি বলেন, এই জুলাই সনদের প্রতি যদি আমাদের কোনো অবহেলা থাকে, উপেক্ষা থাকে বা এটাকে যদি যথাযথভাবে ধারণ না করতে পারি, তাহলে এই গণ-অভ্যুত্থান আমাকে সন্ত্রাসী বানাতে সক্ষম।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাসুদ আরো বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে এই গণ-অভ্যুত্থানে যাদের বীর বলা হচ্ছে, জুলাইযোদ্ধা বলা হচ্ছে, শহীদ বলা হচ্ছে বা শহীদ পরিবার বলা হচ্ছে, এই পরিবারগুলোই একটা সন্ত্রাসী পরিবার হয়ে যাবে। আমি শফিকুল ইসলাম মাসুদ জুলাইযোদ্ধাদের একজন সহযোগী। আমাকেও সন্ত্রাসী হিসেবে মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হবে এবং খুঁজে বের করা হবে।

তিনি বলেন, জুলাই সনদ আগামীতে জাতীয় নির্বাচনের একটি গ্যারান্টিপত্র। যেখানে রাজনৈতিক দলগুলো তার মৌলিক জিনিসগুলো সেখানে উপস্থাপন করবে। কারণ সংবিধানের বাইরে তো আমাদের এটা ছাড়া আর কিছু নেই। আমাদের এই সরকার গণ-অভ্যুত্থান-পরবর্তী কেয়ারটেকার সরকার না বা তত্ত্বাবধয়ক সরকার না।

ডা. মাসুদের বক্তব্যে উঠে এসেছে গভীর ক্ষোভ ও সন্দেহ—সনদ তৈরিতে মূল ফ্যাসিস্টবিরোধী স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘নির্বাচিত দলগুলো’কে আগেভাগেই খসড়া দেওয়া হয়েছে। তিনি বলেন, “জামায়াত কোনো দেউলিয়া সংগঠন নয় যে গিয়ে খসড়া চাইবে। এটি সরকারের দায়িত্ব—সমন্বয় করে সবার মতামত নেওয়া।”

একই টকশোতে সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার সাফ জানিয়ে দেন, জুলাই সনদ ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের বৈধতাই প্রশ্নের মুখে পড়বে। তিনি বলেন, “বিপ্লবের ৭২ ঘণ্টার মধ্যেই কিভাবে ‘প্রতিবিপ্লবী’ সরকার গঠন হলো, তার ব্যাখ্যা না পেলে মানুষ বিশ্বাস হারাবে।

” মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পরে কিছু দলকে আলাদাভাবে ডেকে নির্বাচনের তারিখ জানানো ও রাজনৈতিক ব্যবস্থাপনায় অংশীজনদের বাদ দেওয়াকে তিনি অপেশাদারি বলেও আখ্যায়িত করেন।

উভয় বক্তার মতে, জুলাই সনদ কেবল একটি কাগজ নয়—এটি ভবিষ্যতের রূপরেখা, ন্যায়বিচার এবং রাজনৈতিক বৈধতার লিখিত দলিল। এটি ব্যর্থ হলে শুধু ইতিহাসের বিকৃতি নয়, বরং আন্দোলনের প্রকৃত যোদ্ধারাও হয়তো ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত হবেন—যা হবে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

এখন সময় এসেছে, অন্তর্বর্তী সরকার কীভাবে অংশীজনদের সঙ্গে সমন্বয় করবে এবং সংস্কারের প্রতিফলন ঘটাবে—তা স্পষ্টভাবে প্রমাণ করার। জনমনে প্রশ্ন একটাই: জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে, নাকি বীররা ইতিহাসের ভুল পৃষ্ঠায় ঠাঁই পাবে?

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯