রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, এমন ব্যবস্থা চাই : নাহিদ

বাংলাদেশের জনগণের প্রকৃত ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে কোটা সংস্কার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তরের কথা স্মরণ করিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তন করলেই জনগণের জীবন বদলায় না। প্রয়োজন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার।” সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় প্রধান […]

শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চলবে না, এমন ব্যবস্থা চাই : নাহিদ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ১৯:৫৫

বাংলাদেশের জনগণের প্রকৃত ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে কোটা সংস্কার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তরের কথা স্মরণ করিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,

“শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তন করলেই জনগণের জীবন বদলায় না। প্রয়োজন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার।”

সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এমন একটি সংসদ চাই, যেখানে থাকবে ক্ষমতার ভারসাম্য। এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে কেবল একজন প্রধানমন্ত্রীর কথায় দেশ চলবে না। আমরা সেই নতুন বাংলাদেশের জন্য কথা বলছি, লড়াই করছি।”

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি, নির্বাচন পিছিয়ে দিতে চাই। অথচ বাস্তবতা হলো, যদি আমরা কোটা সংস্কার আন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত না করতাম, তাহলে শেখ হাসিনার অধীনে এই দেশের মানুষকে আরো চার বছর অপেক্ষা করতে হতো।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা নির্বাচন চাই, তবে সেই নির্বাচন হতে হবে বিচার ও সংস্কারের ভিত্তিতে। সেই জন্যই আমরা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই জারি করার দাবি জানিয়েছি।”

নাহিদ আরও জানান, দেশে চলমান রাজনৈতিক আলোচনায় ‘ঐকমত্য কমিশন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জাতীয় নাগরিক পার্টিও সেখানে অংশ নিচ্ছে। তিনি বলেন, “আমরা চাই, সেই কমিশনের মাধ্যমে পুরনো দমনমূলক আইনগুলো বাতিল করে, একটি প্রকৃত গণতান্ত্রিক এবং নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হোক। যাতে আর কোনো নির্বাচন কমিশন, পুলিশ বা বিচারব্যবস্থা দলীয়করণ না হয়।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এবং সদস্য মসিউর রহমান শুভ।

ডা. তাসনিম জারা বলেন, “যে রাষ্ট্রব্যবস্থা বিগত বছরগুলোতে নাগরিকদের গুম ও হত্যার অনুমোদন দিয়েছে, সেই ব্যবস্থাকে বদলাতেই আমরা আন্দোলনে আছি। আমরা আর এমন রাষ্ট্রে ফিরতে চাই না যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে।”

পথসভায় অংশ নেওয়ার আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, হরিজন পল্লি পরিদর্শন করেন এবং একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তমালতলা থেকে শুরু হওয়া “জুলাই পদযাত্রা” শহর ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

নাহিদ ইসলামের ভাষণে বারবারই উচ্চারিত হয় একটি নতুন রাষ্ট্রব্যবস্থার কথা—যেখানে গণতন্ত্র হবে শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের পরিবর্তনের মাধ্যম।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২