রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২১ জুলাই) দুপুরে সংঘটিত এই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় ওই ভবনে কোচিং ক্লাস চলছিল বলে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ শতাধিক মানুষ।
দুর্ঘটনার পর দুপুর আড়াইটার দিকে এক ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।
আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। অনেক হতাহতের আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের ভাইবোনদের হেফাজত করুন, রক্ষা করুন। সবাই দোয়া করুন।