শনিবার বিকেল চারটায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে “শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দিন আহমেদ কন্যার চোখে পুত্রের চোখে”শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে তাজউদ্দিন আহমেদের জীবনী, আশা -আকাঙ্ক্ষা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সোহেল তাজ এবং শারমিন আহমেদ।
আলোচনায় সোহেল তাজ বলেন,”তাজউদ্দিন আহমেদ অনেক গুণে গুণান্বিত ছিলেন, সাধারণ মানুষের সমস্যাগুলো অনুধাবন করতে পারতেন, মানুষের সাথে নিবিড় কানেকশন অন্যদের থেকে আলাদা করে।”নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উন্মুক্ত করে দিতে হব। আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যা ঘুম ও খুনের বিচার এবং আওয়ামী লীগ ক্লিন হলেই আওয়ামী লীগের দায়িত্ব নেব।
এরপর শারমিন আহমেদ তাজউদ্দিনের ১০ই এপ্রিলের ভাষন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এছাড়া তিনি বলেন স্বাধীনতার জন্য আমরা যে মূল্য দিয়েছি তা কোন রাষ্ট্রের উপরাষ্ট্র হওয়ার জন্য নয়। রাসেল কর্নারের পরিবর্তে কিশোর কর্নার করা উচিত ছিল।
অনেক বাচ্চারা এখন মুক্তিযুদ্ধের নামই শুনতে চায় না। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ মানে বুঝে একটি পরিবারের কাহিনী। নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ ,সাম্য ,ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি জাতি গঠন। যেটি একাত্তরের মুক্তিযুদ্ধের ও উদ্দেশ্য ছিল ।