২০২৪ সালের ১৬ জুলাই—এক ঐতিহাসিক দিন, যে দিনটি বাংলাদেশের গণঅভ্যুত্থানের ইতিহাসে নতুন বাঁক তৈরি করে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন রাজপথে উত্তাল জনতার ঢল, তখনই প্রথম “এক দফা” ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২০২৫ সালের এই দিনে, ১৬ জুলাই বৃহস্পতিবার, সেই ঘটনাকে স্মরণ করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা শেয়ার করেন। ভিডিওটি প্রকাশ করে বিএনপি অ্যানালাইসিস সেল, যেখানে তুলে ধরা হয়, কীভাবে ২০২৪ সালের এক দফা ঘোষণা আন্দোলনের গতি নির্ধারণ করেছিল এবং শেখ হাসিনার পদত্যাগের পথ তৈরি করেছিল।
ইশরাক হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে লেখেন, “সবার আগে এক দফা ঘোষণা দেন তারেক রহমান। তাঁর নেতৃত্বেই রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে উঠে।”
এই ভিডিও পোস্টের পর তাঁর অনুসারিদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ কেউ এক দফা ঘোষণার তাৎপর্য তুলে ধরেন, আবার কেউ রাজনৈতিক বিতর্কে যুক্ত হন।
ইশরাক আরও ইঙ্গিত দেন, “এই দিনটি শুধু স্মরণ নয়, আমাদের আন্দোলনের পথনির্দেশক। যারা ইতিহাস জানে, তারা জানে—কে প্রথম নেতৃত্ব দিয়েছিল, কে সিদ্ধান্ত নিয়েছিল।”
এখনো পর্যন্ত ‘এক দফা’ ঘোষণার রাজনৈতিক প্রভাব স্পষ্ট। কারণ এর কয়েক সপ্তাহ পর, ৫ আগস্ট ২০২৪—ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সেই সাহসী ঘোষণাই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট, যা আজও জনগণের মনে গভীর ছাপ রেখে গেছে।