বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শেখ হাসিনা শুধু মাত্র ক্ষমতার জন্য খু*ন করেছেন : হাবিব উন-নবী

আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি  বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা শুধু মাত্র ক্ষমতার জন্য খুন করেছেন। আপনি সারা বাংলাদেশ, কি বলবো? জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়ে ফেলেছিলেন। কত কথা, আমার শুধু ক্ষমতাটা দরকার। খেয়াল আছে পৃথিবীতে বহু সৈরাচার পরিচিতি পেয়েছেন। কোন সৈরাচার বলে নাই আমার শুধু ক্ষমতাটা দরকার। তিনি নিজ মুখে বলেছেন আমার শুধু […]

শেখ হাসিনা শুধু মাত্র ক্ষমতার জন্য খু*ন করেছেন :  হাবিব উন-নবী

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৩ জুলাই ২০২৫, ২২:২৭

আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি 

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা শুধু মাত্র ক্ষমতার জন্য খুন করেছেন। আপনি সারা বাংলাদেশ, কি বলবো? জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়ে ফেলেছিলেন। কত কথা, আমার শুধু ক্ষমতাটা দরকার।

খেয়াল আছে পৃথিবীতে বহু সৈরাচার পরিচিতি পেয়েছেন। কোন সৈরাচার বলে নাই আমার শুধু ক্ষমতাটা দরকার। তিনি নিজ মুখে বলেছেন আমার শুধু ক্ষমতাটা দরকার। মানুষিক ভাবে সম্পূর্ণ অসুস্থ হলে, মানুষ এ কথা বলে।

তিনি বৃহস্পতিবার (৩জুন) দুপুর ২ টার দিকে মুন্সিগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আগষ্ট গণ- অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে (ড্যাব) মুন্সিগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ক্ষমতার জন্য যিনি তার আপন স্বামীকে হত্যা করেছেন। ক্ষমতার জন্য তিনি ডাইনিদের কাছে গিয়েছেন। ক্ষতার জন্য লেডি ম্যাগনেট এমন কোন কাজ তিনি করেনি।

তেমনিভাবে এই শেখ হাসিনা এমন কোন কাজ করেনি। সারা বাংলাদেশকে তিনি আধিপত্যবাদি শক্তির হাতে তুলে দিয়েছেন। একের পর এক চুক্তি করে বাংলাদেশের সার্বোভৌমক্তকে শুন্যের কোঠায় নিয়ে গিয়েছিলেন।

যুগ্ম- মহাসচিব আরও বলেন, মানুষতো রাজাকারদের ভোট দিতে চায় না। বিএনপি ক্ষমতার জন্য লেলিয়ে থাকেনি। বিএনপি ওয়ান এলিভেনে ফখরুদ্দিন- মঈনুদ্দিন সরকারের সময় ক্ষমতায় যেতে চায়নি, আমাদের নেত্রী কষ্ট করেছেন। জনগণ যদি ভোট দেয় আমরা ক্ষমতায় যাবো। আর যদি, না ভোট দেয়, যাবো না। আর কোন অপপ্রচার কান দিবেন না আপনারা। দলের ভাবমূর্তি কেউ নষ্ট করবেন না।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, মুন্সিগঞ্জ জজ কোটের (পিপি) মো. হালিম হোসেন, জেলা ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম মফিজউদ্দিন, সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম,

জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, সদর উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নুর হোসেন বেপারী, ডা. মালেক মুরাদ, অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, হুমায়ুন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথিসহ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদান করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৩৯

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৩৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৩৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৩৯