শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

দেশে গৃহযুদ্ধ হয়নি, এইটাই আমাদের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন : ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “গত বছরের জুন, জুলাই, আগস্টে দেশে গৃহযুদ্ধ হওয়ার মতো সব উপাদানই ছিল। কিন্তু তারপরও বাংলাদেশ কোন রকম গৃহযুদ্ধের দিকে যায়নি, এটাই আমাদের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন।” তিনি বলেন, সারা বিশ্বে গণঅভ্যুত্থানের পর সাধারণত গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু বাংলাদেশে ছাত্র-জনতা, রাজনৈতিক দল, প্রশাসন, সামরিক-বেসামরিক বাহিনী ও সমাজের […]

নিউজ ডেস্ক

০৩ জুলাই ২০২৫, ১৩:৪২

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “গত বছরের জুন, জুলাই, আগস্টে দেশে গৃহযুদ্ধ হওয়ার মতো সব উপাদানই ছিল। কিন্তু তারপরও বাংলাদেশ কোন রকম গৃহযুদ্ধের দিকে যায়নি, এটাই আমাদের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন।”

তিনি বলেন, সারা বিশ্বে গণঅভ্যুত্থানের পর সাধারণত গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু বাংলাদেশে ছাত্র-জনতা, রাজনৈতিক দল, প্রশাসন, সামরিক-বেসামরিক বাহিনী ও সমাজের সব পক্ষের সম্মিলিত সংযমের কারণে তা হয়নি।

“ড. ইউনুসকে স্মরণ করতে হলে এই কারণে স্মরণ করতে হবে, তিনিও অন্তর্বর্তীকালীন সময়ে এই স্থিতিশীলতায় ভূমিকা রেখেছেন,”— মন্তব্য করেন ফুয়াদ।

তিনি আরও বলেন, “আমাদের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, কীভাবে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা যায়। ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে কোনো অস্ত্র ছাড়াই, শুধু লাঠি আর বুক পেতে দিয়ে।”

গত বছরের পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুনে বাজেট ঘোষণার সময় দেশে ভয়াবহ বন্যা চলছিল। সরকার তখন উপকূলীয় দুর্গতদের জন্য জনপ্রতি ৫ কেজি চাল ও ১০ টাকা বরাদ্দ দিয়েছিল, যা ছিল অত্যন্ত হাস্যকর।

এর মাঝেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যানারে কোটা সংস্কারবিরোধী আন্দোলন নতুন করে জোরালো হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে পড়ে।”

তিনি আরও জানান, “প্রধানমন্ত্রী তখন দিল্লি ও বেইজিং সফর করেন, তবে চীন সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরত আসেন। সরকার এই সংকট মোকাবিলায় ব্যর্থ হয় এবং তখন থেকেই জনগণের অসন্তোষ তুঙ্গে ওঠে।”

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আওয়ামী লীগের নেতারা তখন হুমকি দিয়েছিলেন—তাদের ক্ষমতা থেকে সরানো হলে দেশে লাখো লাশ পড়বে। কিন্তু বাস্তবে দেখা গেছে, কেবল কিছু নিচুতলার নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। কোনো প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নিহত হননি।”

তিনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাও স্বীকার করেন। বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছিলেন—কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। নেতাকর্মীরা সেটা মেনে চলেছেন। এটাই ছিল দায়িত্বশীলতার পরিচয়।”

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আমাদের দ্বিতীয় বড় অর্জন হচ্ছে—দেশে দুর্ভিক্ষ হয়নি। পলাশীর যুদ্ধের পর এই অঞ্চলে ১৯০ বছরের শোষণ-লুটপাটে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। অথচ সাম্প্রতিক ১৬ বছরে বাংলাদেশ থেকেও ২৩৪ বিলিয়ন ডলার লুট হয়েছে।

৪০টি ব্যাংক ফাঁকা করে দেওয়া হয়েছে। প্রশাসনিক পর্যায়ে চুরি, প্রকল্পের নামে দুর্নীতি, এমনকি সবচেয়ে দামি রাস্তাগুলোর পিচ ছয় মাসেই উঠে গেছে, এসবের পরেও বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। কেউ না খেয়ে মরেনি, কৃষক এখনও উৎপাদন চালিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “এই অর্জন সম্ভব হয়েছে কারণ, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে, সব রাজনৈতিক ও সামাজিক শক্তি দেশকে রক্ষা করার চেষ্টা করেছে। মানুষ এখন অন্তত ঘরে ঘুমাতে পারছে। মিথ্যা মামলার হয়রানি কমেছে, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যম ও নাগরিকদের অতিরিক্তভাবে দমন করা হচ্ছে না। যদিও সবকিছু বন্ধ হয়নি, আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই উন্নত।”

তিনি বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল ঐতিহাসিক। শান্তিপূর্ণ পরিবর্তনের এক অনন্য উদাহরণ। গৃহযুদ্ধ হয়নি, দুর্ভিক্ষ হয়নি— এই দুইটা বিশাল ধকল থেকে দেশ বেঁচে গেছে, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪