বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঐক্য বজায় রেখে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বীরদের জীবনের বিনিময়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জুলাই-আগষ্ট অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন, ‘জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের ঐক্য বজায় রাখতে হবে। শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।’
এদিকে, প্রধান বক্তার বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের