রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড হবে ছোট শাস্তি : ডা. জাহেদ

নুরুল হুদাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। বিশেষ করে ২০১৮ সালের ভয়ঙ্কর নির্বাচন এবং আগের রাতে ভোট ডাকাতির মতো ঘটনায় তিনি দায়ী।” তাই তাঁর বিচারের আওতায় আসা অত্যন্ত জরুরি ছিল বলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার গ্রেপ্তার প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও […]

মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড হবে ছোট শাস্তি : ডা. জাহেদ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুন ২০২৫, ১০:১০

নুরুল হুদাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। বিশেষ করে ২০১৮ সালের ভয়ঙ্কর নির্বাচন এবং আগের রাতে ভোট ডাকাতির মতো ঘটনায় তিনি দায়ী।” তাই তাঁর বিচারের আওতায় আসা অত্যন্ত জরুরি ছিল বলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার গ্রেপ্তার প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও বিশিষ্ট নাগরিক ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, “আমরা যখন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনে কাজ করছিলাম, তখন আমি একটি প্রস্তাব দিয়েছিলাম—২০১৮ সালের নির্বাচনের বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের। কারণ, কীভাবে একটি দেশকে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ধ্বংস করা যায়, ২০১৮ তার প্রকৃষ্ট উদাহরণ।”

সাবেক এই সিইসি’র বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান ডা. জাহেদ। তার ভাষায়, “আমি মৃত্যুদণ্ডকেও যথেষ্ট শাস্তি মনে করি না।

তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, বরং এমন একজন যিনি এই রাষ্ট্রের গণতন্ত্র, নির্বাচন, এবং কোটি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। শেখ হাসিনার সহযোগী হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, তা ক্ষমার অযোগ্য।”

তবে নুরুল হুদার গ্রেপ্তারের পর তার সঙ্গে দুর্ব্যবহারের বিরোধিতা করে ডা. জাহেদ বলেন, “আমাদের সামনে একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যায়, তাকে পুলিশের সামনে জুতার মালা পরানো হয়েছে, জুতাপেটা করা হয়েছে। এটা একেবারে অমানবিক ও বর্বর আচরণ।

এমন কাজ কোন সভ্য রাষ্ট্রে কাম্য নয়। আমাদের সংবিধানের ৩৫(ক) অনুচ্ছেদেও বলা আছে—কোন ব্যক্তিকে অবমাননাকর বা লাঞ্ছনাকর শাস্তি দেওয়া যাবে না বা তার সঙ্গে এমন আচরণ করা যাবে না।”

তিনি আরও বলেন, “আমি লক্ষ্য করেছি, আদালত প্রাঙ্গণে এর আগেও অনেক সময় রাজনৈতিক নেতাদের সঙ্গে এমন অবমাননাকর আচরণ হয়েছে। পুলিশ সদস্যদের এসব ক্ষেত্রে দায়িত্বশীল থাকা প্রয়োজন ছিল। যদি কেউ অপরাধী হয়, তবে আইন অনুযায়ী তার বিচার হোক। কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”

সাবেক সিইসি’র বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু বিচার এবং জুতার মালা পরানো ও মারধরের ঘটনার তদন্ত দাবি করে তিনি বলেন, “ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, কারা এই কাজগুলো করেছে। আমি সরকারের কাছে দাবি জানাই—এটি একটি অপরাধ। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯