দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। ১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।
তিনি আরও বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।