শনিবার, ১৪ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

এনসিপি’র পথসভায় সারজিস আলমের হুঁশিয়ারি

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ     জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে কোনো ধরনের আপোসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সমগ্র লালমনিরহাট জেলার উপজেলা ভিত্তিক এক পথসভায় তিনি ভারতের বিরুদ্ধে সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’-এর মাধ্যমে এজেন্ট প্রেরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়দান, এবং উত্তরাঞ্চলের জনগণের প্রতি দীর্ঘমেয়াদি অবহেলার তীব্র […]

প্রতিনিধি ডেস্ক

৩০ মে ২০২৫, ১৫:৪১

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ    

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে কোনো ধরনের আপোসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সমগ্র লালমনিরহাট জেলার উপজেলা ভিত্তিক এক পথসভায় তিনি ভারতের বিরুদ্ধে সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’-এর মাধ্যমে এজেন্ট প্রেরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়দান, এবং উত্তরাঞ্চলের জনগণের প্রতি দীর্ঘমেয়াদি অবহেলার তীব্র সমালোচনা করেন। 

সারজিস আলম তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়। সীমান্ত দিয়ে এজেন্ট পাঠানো, পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করানো—এগুলো দেশবিরোধী চক্রান্ত।”

তিনি এ বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্বাধীনতার চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে যোগ করেন, “প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব; কিন্তু সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ কারও দাসত্ব করবে না।”

তিনি ভারতের প্রতি সরাসরি ইঙ্গিত করে বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। যতদিন তিনি ভারতে আশ্রয়ে থাকবেন, ততদিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না।” 

এনসিপি নেতা আরও অভিযোগ করেন, বিদ্যুৎ প্রকল্পের নামে ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আঁতাতের মাধ্যমে “লাখ লাখ কোটি টাকা লুটপাট” করা হয়েছে, যা দিয়ে দেশে ও বিদেশে ষড়যন্ত্র চালানো হচ্ছে।

লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জনগণের দীর্ঘদিনের অবহেলার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে উত্থাপন করেন। তার মতে, এই অঞ্চলের মানুষের প্রধান দাবিগুলো হলো:  

– তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন  

– বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালুকরণ  

– পাটগ্রামে বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন এবং বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধ।

তিনি উল্লেখ করেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু বিল্ডিং আছে, ডাক্তার নেই। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়।” এনসিপি’র নীতিকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমরা তেল মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। সমস্যা সমাধানে মাঠে-ঘাটে হেঁটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরা হবে।”

সারজিস আলম বিজিবি’র সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “১৯৭১ সালে অস্ত্র না থাকা সত্ত্বেও কলিজার জোরেই আমরা স্বাধীনতা অর্জন করেছি।” তবে তিনি জনগণকেও সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করে বলেন, “আপনারাই এখন একেকজন সীমান্তরক্ষী। কোনো আপস নয়, সর্বদা লড়াই চালিয়ে যেতে হবে।”

তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যক্তি ইমেজভিত্তিক প্রতিনিধি নির্বাচনের পরামর্শ দেন: “রাজনৈতিক দল বা মার্কা দেখবেন না।

যে মানুষ টাকা ছাড়া আপনার কথা বলে, কাজ করে, তাকেই ভোট দিন।” এনসিপি’র পক্ষ থেকে তিনি দুর্নীতি, গুম, ও হত্যার বিচারসহ একটি সংস্কারমুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  

পথসভাটি পাটগ্রামের টোরাঙ্গি মোড় ও হাতিবান্ধা মেডিকেল মোড়ে অনুষ্ঠিত হয়। এতে এনসিপি’র যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, সংগঠক রাসেল মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।  

সারজিস আলমের এই বক্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, এবং আঞ্চলিক উন্নয়নের প্রশ্নে জাতীয় বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। উত্তরাঞ্চলের জনগণের দাবিগুলো এনসিপি’র রাজনৈতিক এজেন্ডায় স্থান পেলে তা রাজনীতির প্রেক্ষাপট বদলাতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২৪

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২৪