মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সভাপতিকে নিয়ে কটূক্তিকারী জাপা নেতাদের ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা। রোববার (৩ নভেম্বর) দুপুরে নগরীর সিটি বাজারে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব […]

নিউজ ডেস্ক

০৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৯

রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সভাপতিকে নিয়ে কটূক্তিকারী জাপা নেতাদের ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা।

রোববার (৩ নভেম্বর) দুপুরে নগরীর সিটি বাজারে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব বলেন, রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতাদের একটি বিক্ষোভ মিছিলে সোশ্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে ফ্যাসিবাদ পতনের অন্যতম রূপকার ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের সম্পর্কে অত্যন্ত বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হালুয়া-রুটির সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীদের এমন অসভ্য আচরণ ও জঘন্য কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

হানিফ খান সজিব আরও বলেন, ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনের সহযোগী ছিল জাতীয় পাটি। এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়েও এ ধরনের করুচিপূর্ণ ও কটুক্তিমূলক অসভ্য আচরণ করেছিলেন জাপার নেতারা।

বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতা স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে জাতীয় পার্টি হয়তো সেটিকে দুর্বলতা ভাবছে। জাতীয় পার্টির মিছিল থেকে যারা নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ নিয়ে কটুক্তি করেছেন, বাজে স্লোগান দিয়েছে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতির স্থান হবে না। কোনো ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুর্নবাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে রংপুরের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

একইসঙ্গে দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তার দোসরদের আস্ফালন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকেও কার্যকর পদক্ষেপ গ্রহণে আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার (২ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও সমাবেশ বানচালে ছাত্র অধিকার পরিষদের দেওয়া কর্মসূচির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় পার্টি।

ওই সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নূরের দলকে হিসাব করার সময় আমাদের নেই। কোথায় কোন চুনোপুটি কী বলল তা গোনার সময় জাতীয় পার্টির নেই। আমাদের ধমনীতে যতক্ষণ রক্ত বইছে ততক্ষণ রাজপথে রক্ত চলে যাক তবুও চ্যালেঞ্জ গ্রহণ না করে আমরা ছাড়বো না।

এ সময় ভিপি নূরকে জাতীয় পার্টির বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড উল্লেখ করে হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, রাজপথে দেখা হবে, স্লোগান হবে, রক্ত যাবে। আমরা জাতীয় পার্টিকে রক্ষায় প্রস্তুত আছি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৩৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৭

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৭