নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান জামিন আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে তার জন্য ডিভিশন প্রদানের বিষয়ে সম্মতি দেন আদালত।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হলেও আইভীকে গ্রেপ্তার করা হয়েছে, যা অন্যায়।”
গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আইভীর গ্রেপ্তার ও জামিন বাতিলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
‘দোষী’ শামীম দেশ ছাড়লেন নির্বিঘ্নে,আইভীর জামিন আবেদন নামঞ্জুর যা অন্যায় : অ্যাডভোকেট আওলাদ