মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আজ আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বলেই নতুন করে সুযোগ এসেছে দেশটাকে সুন্দর করার : ফখরুল

মিথ্যা মামলায় কারাগারে রাখার নামে আলাদা একটি কক্ষে নিয়ে নির্যাতন করে ম্যাডাম খালেদা জিয়াকে অসুস্থ রোগী বানিয়েছিল আওয়ামী লীগ সরকার। আর এসব কিছু করছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে। ইঁদুর দৌড়াদৌড়ি করে এমন ঘরে রেখে নির্যাতন করা হয়েছে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা জগনাথপুর ইউনিয়নের […]

আজ আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বলেই নতুন করে সুযোগ এসেছে দেশটাকে সুন্দর করার : ফখরুল

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ২১:০৩

মিথ্যা মামলায় কারাগারে রাখার নামে আলাদা একটি কক্ষে নিয়ে নির্যাতন করে ম্যাডাম খালেদা জিয়াকে অসুস্থ রোগী বানিয়েছিল আওয়ামী লীগ সরকার। আর এসব কিছু করছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে।

ইঁদুর দৌড়াদৌড়ি করে এমন ঘরে রেখে নির্যাতন করা হয়েছে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা জগনাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন করে মানুষ। আর কিছু মানুষ আছে দেশের সম্পদ লুট করে। প্রফেসর ইউনুস কোনো রাজনীতির লোক না। তারপরেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। স্বাধীনতার ৫৩ বছরে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করতে পারছি না। আমরা আইনের শাসন চাই। যারা দোষ করবে তাদের যেন বিচার হয়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কাউকে ছাড়েনি। আলেমদেরও ছাড়েনি। হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম ঠিক করতে পালন করতে পারেনি। আগে সাংবাদিকরা সব কথা বলতে পারেনি। ডিজিটাল আইনে জড়িয়ে দিতো। এখন কথা বলতে পারছে।

আজ আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বলেই নতুন করে সুযোগ এসেছে দেশটাকে সুন্দর করার। আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ দেখতে চাই। আমাদের ছেলেরা যে বাংলাদেশ তৈরি করে দিয়েছে। আমরা চাই ছেলেরা যেন শান্তিতে বসবাস করতে পারে। যেন গুমের শিকার না হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা পরিস্কার করে বলতে পারি হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভাই বলে সম্বোধন করেছি। আলাদা করার চেষ্টা করেছিল সাবেক এমপি রমেশ চন্দ্র সেন। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে চাই। এক সাথে বসবাস করতে চাই।

বিএনপি বিশ্বাস করে সকল সম্প্রদায়ের মানুষ এক সাথে বসবাস করে। দেশ স্বাধীন হয়েছে তবে এখনো অধিকার পাইনি। তাই ভোট দিয়ে আমরা সরকার গঠন করবো। আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি।

তিনি আরও বলেন, মায়ানমারে যুদ্ধ চলছে। আপনারা জানেন রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করছে। তাদের ফিরিয়ে দিতে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা রোহিঙ্গা নিয়ে সমস্যায় পড়ে আছি।

আমরা সংস্কার চাই তবে তার সাথে নির্বাচনের ব্যবস্থা করা। প্রতিনিধি নির্বাচন করা দরকার দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে। আমরা মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

মহাসচিব বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ আমরা সব সময় বঞ্চিত। আমরা চাই বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি কখনো পালায় যাইনি। আমি ন্যায়ের পথে থাকবো যতদিন বেঁচে থাকবো। সবাই মিলে মানুষের জন্য সবার জন্য কাজ করবো।

নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৬

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯