শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

এবার ফিলিস্তিন ইস্যুতে ভর করে মাঠে নামার চেষ্টায় আ.লীগ

এবার ফিলিস্তিন ইস্যুর ওপর ভর করে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। নামসর্বস্ব ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে জড়ো হওয়ার চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। পেছন থেকে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের দোসর ইসলামী ফ্রন্ট। আগামীকাল শনিবার তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। বিষয়টি অবগত করে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে একটি চিঠিও […]

এবার ফিলিস্তিন ইস্যুতে ভর করে মাঠে নামার চেষ্টায় আ.লীগ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ এপ্রিল ২০২৫, ১১:১৯

এবার ফিলিস্তিন ইস্যুর ওপর ভর করে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। নামসর্বস্ব ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে জড়ো হওয়ার চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। পেছন থেকে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের দোসর ইসলামী ফ্রন্ট। আগামীকাল শনিবার তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়।

বিষয়টি অবগত করে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে একটি চিঠিও দিয়েছে দলটি। এই চিঠি ডিএমপি পাওয়ার পর মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। তবে গতকাল রাত পর্যন্ত তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সমাবেশ বাস্তবায়নে আওয়ামী লীগসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে প্রচার চালানো হচ্ছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এ সমাবেশ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনের পাশে বাংলাদেশ।

২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান।’ এ ছাড়াও বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীও তার ফেসবুকে পেজে এ সমাবেশের প্রচার চালান। ওই পোস্টে আবার লাইকও দিয়েছেন ছাত্রলীগের জাকির।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের পতনের পর দলটির নেতাকর্মীরা বিভিন্ন রূপে মাঠে নামার চেষ্টা করেছে। সম্প্রতি তাদের ঝটিকা মিছিলের কারণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে অনেককে। ফলে বেকায়দায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিলিস্তিন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়ার চেষ্টা করছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা মাঠপর্যায়ে তদন্ত করে নাশকতা করা হতে পারে এমন তথ্য পেয়েছে। ফিলিস্তিন ইস্যুতে আওয়ামী লীগ সমাবেশ করে যাতে মাঠে কোনো ধরনের অরাজকতা করতে না পারে, সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।

এ বিষয়ে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের মিডিয়া ও যোগাযোগ উপকমিটির সদস্য আব্দুল হাকিম জানান, তারা ফিলিস্তিন ইস্যুতে একটা সমাবেশ করতে চান। এজন্য ১৫ এপ্রিল ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে।

আয়োজকদের সঙ্গে পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেসবুকে ছবি রয়েছেÑ সে বিষয়ে জানতে চাইলে নীরব থাকেন আব্দুল হাকিম। ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এ সমাবেশ নিয়ে প্রচার চালাচ্ছেন, বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কলটি কেটে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক অতিরিক্ত কমিশনার জানান, ব্যানার যাই হোক, এই আয়োজনটি করতে যাচ্ছে ইসলামী ফ্রন্ট নামের দল। যাদের অতীতের রেকর্ড খুব একটা ভালো নয়। ডিবির একটি দল ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে। এ ছাড়াও সোশ্যাল মিডিয়াও নজরদারিতে রাখা হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের আওয়ামী লীগের পাতানো নির্বাচনে ইসলামী ফ্রন্ট ৩৭টি আসনে চেয়ার প্রতীকে প্রার্থী দিয়েছিল।

ডিএমপির একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২ এপ্রিল থেকে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের সমাবেশ করার জন্য ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো শুরু করেছে।

সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ নিয়ে গোয়েন্দারা মাঠে কাজ করছেন। কারা এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সমাবেশের নামে যাতে কোনো নাশকতা করতে না পারে, সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।

গতকাল রাত পর্যন্ত সমাবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি। ডিএমপির একটি সূত্র জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে ওই ব্যানারে সমাবেশ করতে দেওয়া হবে না।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪১০৩

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭০৩৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪১০৩

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪১০৩