রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আন্দোলনে নাহিদ, সারজিসরা ডিবিতে যেয়ে আপোষ করে ফেলেছে, বিএনপি কোন কম্প্রোমাইজ করেনি : জেরিন খান

এনসিপির বক্তব্য একটাই, ওরা যে করেই হোক নির্বাচনটাকে পেছাবে এবং ক্ষমতায় থাকবে।মাত্র ৩৬ দিনের আন্দোলনে নাহিদ ইসলাম, সারজিস, হাসনাত কিংবা আরো যারা আছে, এরা ৬ জন যে ডিবিতে গিয়েছিলো, যেয়ে আপোষ করে ফেলেছে। তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এটা আমাদের এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বিএনপির যারা কাজ করেছে তারা জানে, বলে […]

আন্দোলনে নাহিদ, সারজিসরা ডিবিতে যেয়ে আপোষ করে ফেলেছে, বিএনপি কোন কম্প্রোমাইজ করেনি : জেরিন খান

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১৫:২৭

এনসিপির বক্তব্য একটাই, ওরা যে করেই হোক নির্বাচনটাকে পেছাবে এবং ক্ষমতায় থাকবে।মাত্র ৩৬ দিনের আন্দোলনে নাহিদ ইসলাম, সারজিস, হাসনাত কিংবা আরো যারা আছে, এরা ৬ জন যে ডিবিতে গিয়েছিলো, যেয়ে আপোষ করে ফেলেছে।

তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এটা আমাদের এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বিএনপির যারা কাজ করেছে তারা জানে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে হেলেন জেরিন খান এসব কথা বলেন। তরুণ রাজনৈতিক দল এনসিপি বলছে সংস্কারের আগে নির্বাচন হলে সংস্কার বাধাগ্রস্ত হবে। এ বিষয়ে জেরিন খান কি ভাবছেন।উপস্থাপকের এই প্রশ্নে তিনি বলেন, এনসিপির বক্তব্য একটাই, ওরা যে করেই হোক নির্বাচনটাকে পেছাবে এবং ওরা ক্ষমতায় থাকবে।

তিনি আরো বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে নাহিদ ইসলাম, সারজিস, হাসনাত কিংবা আরো যারা আছে, এরা ৬ জন যে ডিবিতে গিয়েছিলো, যেয়ে আপোষ করে ফেলসে।

তিনি বলেন, অথচ বিএনপি কত নেতার ফাঁসির নির্দেশ হয়েছিল, কিন্তু তারা দলের সাথে কোন কম্প্রোমাইজ করেনি, জাতির সাথে গণতন্ত্রের প্রশ্নে কোন কম্প্রোমাইজ করেনি। ফাঁসির কাষ্ঠে ঝুঁলবে কিন্তু কোন কম্প্রোমাইজ করবে না।

তিনি বলেন, আন্দোলনের মাঝখানে নাহিদ, হাসনাত যখন কম্প্রোমাইজ করে ফেললো তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এটা আমাদের এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বিএনপির যারা বিভিন্ন জায়গায় কাজ করেছে তারা একমাত্র জানে। সংস্কার এবং বিচার একসাথে হলে এটা থেমে যাবে এমন আশঙ্কা বিএনপি কেনো করছে?

এ প্রশ্নে হেলেন জেরিন খান বলেন, সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিলো। ওয়ান ইলেভেনে বারবার করে বলা হত সংস্কার সংস্কার। তারপর সেই সংস্কারের রূপ তো আমরা দেখলাম। তিনি বলেন, সংস্কারের কথা বলে মঈন-ফখরুদ্দিনরা রাক্ষস সরকার নিয়ে এসেছিল, বাংলাদেশের মানুষের উপরে রাক্ষস এর মত নির্যাতন করলো। নির্বাচনকে নির্বাসনে পাঠালো এবং জোর করে ক্ষমতায় থাকলো।

এজন্য যখন সংস্কারের কথা বলে তখন আর কেউ না এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তো জানে সংস্কারের নামে কি করতে যাচ্ছে।

সংস্কারের কথা বলে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল দুই টুকরা করা হয়েছিল। বিএনপি র নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছিল। এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তো মেরেই ফেলতো। আল্লাহ শুধু বাঁচিয়ে রেখেছেন জাতির সেবা করার জন্য।

জেরিন খান বলেন, বিএনপি একটি বহুদলীয় গণতান্ত্রিক পার্টি। অন্য কোন দল নিষিদ্ধ হোক বিএনপি সেটা চায় না। কিন্তু দল হিসেবে যদি অপরাধী হয়, সেটা ভিন্ন কথা।

তিনি বলেন, এটা দিনের আলোর মত স্পষ্ট যে, ২০১৪, ২০১৮, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামীলীগ যে ঘটনা গুলো ঘটিয়েছে, কে নিয়ে যে তামাশা করেছে বা নির্বাচনকে যে একটি নিকৃষ্টতমভাবে উপস্থাপন করা যায় জাতির সামনে বিশ্বের সামনে, সেটা হিটলার, মুসোলিনিকেও হার মানিয়েছে।

তারপর আওয়ামীলীগ গত ১৭ বছর বিএনপিকে যেভাবে অত্যাচার, নির্যাতন করেছে, হাজার নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী বাড়িছাড়া হয়েছে, এক কোটির উপরে নেতাকর্মী মামলার শিকার হয়েছে।

তিনি আরো বলেন, গত জুলাই আগস্ট এর ৩৬ দিনে যে গণহত্যা করেছে সবকিছু মিলিয়ে আমরা আশা করছি বিচারের মুখোমুখি করা হবে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪