মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-৪ আসনে বিএনপি’র রাজনীতির হালচাল

মিজানুর রহমান ,পটুয়াখালী প্রতিনিধি দক্ষিণাঞ্চলের নদীবিধৌত ও সাগরপারের চার উপজেলা দশমিনা ও গলাচিপা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ এবং কলাপাড়া ও রাঙ্গাবালী নিয়ে গঠিত পটুয়াখালী-৪ নির্বাচনি এলাকা। আগামী নির্বাচন ঘিরে তাই আলোচনায় এখন এসব নির্বাচনি এলাকা। নেতাকর্মীদের মতে, ‘ক্লিন ইমেজের শক্তিশালী প্রার্থী না হলে এবারও মুশকিল হবে এসব আসনে ভোটে জয়লাভ করা। বর্তমান সময়ের সঙ্গে খাপ খেয়ে […]

প্রতিনিধি ডেস্ক

২৮ মার্চ ২০২৫, ২২:৩৯

মিজানুর রহমান ,পটুয়াখালী প্রতিনিধি

দক্ষিণাঞ্চলের নদীবিধৌত ও সাগরপারের চার উপজেলা দশমিনা ও গলাচিপা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ এবং কলাপাড়া ও রাঙ্গাবালী নিয়ে গঠিত পটুয়াখালী-৪ নির্বাচনি এলাকা। আগামী নির্বাচন ঘিরে তাই আলোচনায় এখন এসব নির্বাচনি এলাকা। নেতাকর্মীদের মতে, ‘ক্লিন ইমেজের শক্তিশালী প্রার্থী না হলে এবারও মুশকিল হবে এসব আসনে ভোটে জয়লাভ করা। বর্তমান সময়ের সঙ্গে খাপ খেয়ে যারা এগোবে তারাই পারবে দলকে জয় এনে দিতে।’

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): ‘৯১-পরবর্তী ৪টি নির্বাচনেই এখানে জিতেছে আওয়ামী লীগ। কেবল ২০০১ সালে কিছুটা প্রতিদ্বন্দিতা করলেও বাকি নির্বাচনগুলোতে ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছে নৌকা। এমনকি তখনকার সময়ে এলাকায় অনেকটাই অপরিচিত গোলাম মাওলা রনিকে মনোনয়ন দিয়েও ২০০৮-এর নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। তিনি রাজনীতিতেও ছিলেন না সক্রিয়। তখনকার প্রায় অপরিচিত রনির কাছেও ৫৯ হাজার ভোটের ব্যবধানে হারে বিএনপি।

নদী-সমুদ্রে ঘেরা চরাঞ্চল নিয়ে গঠিত এই এলাকায় রয়েছে আওয়ামী লীগের শক্তিশালী ভোটব্যাংক। যে কারণে ভোটে সুবিধা করতে পারেনি বিএনপিসহ কোনো দল। তবে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিএনপির মনোনয়ন চাইছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তাঁর এলাকায় ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে। উলটাপালটা কিছু না হলে জিতবেন কর্মীবান্ধব ও তৃণমূলের আস্থা হাসান মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই সভাপতি ইতিমধ্যেই দক্ষিণের এই জনপদের অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। ছাত্রজীবন থেকেই সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। নিজের সাধ্যমত উপকার করার চেষ্টা করছেন। এজন্য তাঁকে মনোয়ন দিলেই জয় সম্ভব এমনটাই দাবি করছেন করছেন স্থানীয় বিএনপি।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): সমুদ্রসৈকত কুয়াকাটা ঘেঁষে থাকা এই নির্বাচনি এলাকাতেও কখনো জয় পায়নি বিএনপি। নিম্নে ৯ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার ভোটের ব্যবধানে এখানে নৌকার কাছে হারে ধানের শীষ। আওয়ামী লীগের ভোটের ঘাঁটি বলতে যা বোঝায় তার অন্যতম এটি। যদিও সেই ঘাঁটির অনেকটাই এখন দখলে রয়েছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপি। দলের নেতাকর্মীদের মতে, ১৬ বছরে আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে ভেঙেছে নৌকার দুর্গ। তাছাড়া গত ৩টি নির্বাচনে ভোট দিতে পারেনি সাধারণ মানুষ। তার ওপর রয়েছে নতুন ভোটারদের ভোট দিতে না পারার ক্ষোভ। জনগণ ও কর্মীবান্ধব সাবেক ছাত্রনেতা ও কেন্দীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন স্থানীয় বিএনপি’র আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এসব কারণে আওমীলীগের দূর্গখ্যাত এ আসনে এখন বিএনপিই এগিয়ে আছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৫

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৫

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৮

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৮