বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আওয়ামী লীগ-জাপাকে বাদ দিয়ে নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, আওয়ামী […]

আওয়ামী লীগ-জাপাকে বাদ দিয়ে নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে না: জিএম কাদের

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ মার্চ ২০২৫, ১০:০৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে দেশের অর্ধেক মানুষকে বঞ্চিত করা হবে। এটি কোনভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। শেখ হাসিনা প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি করে সফল হননি। আপনারাও সেই পথ বেছে নিতে পারেন, কিন্তু সফলতা পাবেন না।

তিনি বলেন, যারা ক্ষমতায় আসে, তারা ক্ষমতার স্বাদ পেয়ে তা আর ছাড়তে চায় না। তারা ইলেকশন ম্যানিপুলেট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই ম্যানিপুলেটেড নির্বাচনকে গ্রহণ করবে না। তারা অর্ধেক জনগণকে বাইরে রেখে নির্বাচন করে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করার ষড়যন্ত্রে মেতে আছে। এ ধরনের চক্রান্ত দেশবাসী কখনোই মেনে নেবে না।

সাবেক এই মন্ত্রী অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ‘দোসর’ আখ্যা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টির অপচেষ্টা চলছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা জনসম্মুখে থাকুন। এসব ষড়যন্ত্র জীবন দিয়ে হলেও মোকাবিলা করতে হবে। যেখানে আমাদের বাধা দেওয়া হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

জিএম কাদের আরও বলেন, ক্ষমতার মোহে পড়ে অনেকের মধ্যে জ্বিনের আছর, ভূতের আছরের মতো ক্ষমতার আছর পড়েছে। ক্ষমতার নেশা তাদের এমনভাবে পেয়ে বসেছে যে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নানা ষড়যন্ত্রমূলক নীতি গ্রহণ করছে। জাতীয় পার্টিকে রাজনীতির মঞ্চ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। তিনি অভিযোগ করে বলেন, “এতদিন আমরা এই কথার গুরুত্ব দেইনি। কিন্তু এখন এটি স্পষ্ট যে আমাদের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে আমাদের দমানোর চেষ্টা চলছে।”

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনকে জাতীয় পার্টি বয়কট করেছিল। সেই সময়ে ২৭০ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। কিন্তু সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করে না। এরশাদকে স্বৈরাচার বলা হয়েছে এবং এটি যেন একটি ফ্যাশনে পরিণত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার পর থেকে অদ্যবধি সকল সরকার প্রধান কমবেশি স্বৈরাচারী আচরণ করেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল তা সবাই জানে। কিন্তু এখন তাদের মিটিং-মিছিলে বাধা দেওয়া হচ্ছে। পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে এবং এমনকি ইফতার মাহফিলেও হামলা চালানো হচ্ছে। জনগণের মাঝে তাদের অবস্থান যেন বিলীন না হয়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “যখন পুলিশ অকার্যকর হয়ে পড়ে, তখন আমরা সেনাবাহিনীর ওপর ভরসা করি। সাধারণ মানুষের বিশ্বাস, যদি কেউ না দেখে তাহলে সেনাবাহিনী দেখবে। কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন সেনাবাহিনীকেও ডিস্টার্ব করা হচ্ছে। এটি মোটেও জনস্বার্থের পক্ষে নয়।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, পীরগঞ্জ উপজেলার সভাপতি নুরে আলম যাদু মিয়া এবং রংপুর বিভাগের ৮টি জেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭