বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আওয়ামী ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “আওয়ামী ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা এই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে সব গণতান্ত্রিক ও মুক্তিকামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মাটিতে স্বৈরাচারী আওয়ামী লীগ আর কখনোই ঘাঁটি গাড়তে […]

আওয়ামী ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ মার্চ ২০২৫, ০১:২১

আওয়ামী লীগকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “আওয়ামী ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা এই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে সব গণতান্ত্রিক ও মুক্তিকামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মাটিতে স্বৈরাচারী আওয়ামী লীগ আর কখনোই ঘাঁটি গাড়তে পারবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জাতিকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। যে দলটি জনগণের রায়কে বারবার উপেক্ষা করেছে এবং ভোটাধিকার হরণ করে জনগণের কণ্ঠ রোধ করেছে, তাদের জন্য গণতান্ত্রিক রাজনীতির দরজা চিরতরে বন্ধ করতে হবে।”

আসিফ মাহমুদ এই মন্তব্য করেন তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে। তিনি এই বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর স্ট্যাটাসে আওয়ামী লীগের চরিত্র সম্পর্কে বলেন, “আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়; এটি মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্ট করা একটি শক্তি। এর সকল কর্মকাণ্ডের নির্দেশনা ও নেতৃত্ব পরিচালিত হয় বহির্বিশ্ব থেকে। এটি দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত একটি ঘুড়ি, যা বাংলাদেশে উড়ে বেড়াচ্ছে। কিন্তু এই ঘুড়ি আর কখনোই বাংলাদেশের আকাশে উড়তে দেওয়া হবে না।”

মাহফুজ আলমের বক্তব্যকে সমর্থন জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিতে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলটি শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিদেশী শক্তির মদদে পরিচালিত আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য প্রতিটি নাগরিককে সজাগ ও সক্রিয় থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, আমাদের দায়িত্ব হলো আওয়ামী লীগের মতো দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তির বিপরীতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে সব শক্তিকে একত্রিত করে নতুন বিপ্লবের সূচনা করতে হবে। এই দেশপ্রেমিক আন্দোলনে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

এছাড়াও, আসিফ মাহমুদ তাঁর বক্তব্যে আন্তর্জাতিক মহলকেও আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং ফ্যাসিবাদী শক্তির দমনমূলক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, তারা যেন আওয়ামী লীগের এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করে এবং বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত দাবিকে সমর্থন জানায়।”

তিনি তাঁর বক্তব্যের শেষে বলেন, “এই মাফিয়া চক্রকে রাজনীতির মঞ্চ থেকে চিরতরে উৎখাত না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এনসিপি ও অন্যান্য গণতান্ত্রিক শক্তি সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯