সোমবার, ১৬ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আওয়ামী লীগকে ফেরানোর সকল চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও অনিয়মের বিচার নিশ্চিত করার দাবিতে জোরালো অবস্থান গ্রহণ করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন যে, বিচার কার্যক্রম চলাকালীন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করতে হবে। তিনি আরও বলেন, এই মাফিয়া চক্রকে রাজনীতিতে পুনরায় পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। শুক্রবার […]

আওয়ামী লীগকে ফেরানোর সকল চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত এনসিপি: নাহিদ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ মার্চ ২০২৫, ২৩:০৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও অনিয়মের বিচার নিশ্চিত করার দাবিতে জোরালো অবস্থান গ্রহণ করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন যে, বিচার কার্যক্রম চলাকালীন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করতে হবে। তিনি আরও বলেন, এই মাফিয়া চক্রকে রাজনীতিতে পুনরায় পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।

শুক্রবার (২১ মার্চ) রাতে ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, অভ্যুত্থানের ছয় মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া এখনো আলোর মুখ দেখেনি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, গত জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধসমূহ আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে। এটি শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়; এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে এত সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বিচারিক প্রক্রিয়ার এই ধীরগতি অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সকল গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার দেখতে চায়। সরকার যদি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে জনগণের রোষ থেকে তারা রেহাই পাবে না।”

এনসিপি আহ্বায়ক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। আমরা তার এই বক্তব্যকে তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের মাধ্যমে সংঘটিত হত্যা, গুম, ভোট ডাকাতি এবং চব্বিশের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এমন মন্তব্য শুধু হতাশাজনক নয়, বরং ন্যায়বিচারের পথে বড় ধরনের অন্তরায়।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্টভাবে জানাতে চায় যে, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব ধরনের অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। চলমান বিচার প্রক্রিয়ার সময় আওয়ামী লীগের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করতে হবে। এই মাফিয়া চক্রকে রাজনীতিতে পুনরায় প্রবেশ করানোর যেকোনো প্রয়াসকে এনসিপি কঠোরভাবে প্রতিহত করবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম এবং সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২৯

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২৯