রাজনীতিতে ভিন্নমত থাকবে তবে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, গতকাল হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রত্যাশিত রায় হয়েছে। এ রায় দ্রুত কার্যকর করার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন। ডা. শফিকুর রহমান বলেন, ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। একে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আল্লাহতায়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তাওফিক দান করেন। আমিন।