রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

দলের মধ্যে চাঁদাবাজ থাকতেই পারে, তবে প্রশ্রয় দেওয়া হচ্ছে না হাজারের বেশি নেতা বহিষ্কার : বাবুল

দলের মধ্যে চাঁদাবাজ থাকতেই পারে, তবে প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, আমাদের বহু কর্মী, লক্ষ লক্ষ কর্মী, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া। আমার মত বড় পরিবার আর কোথাও নাই। সেজন্য আমার বিরুদ্ধে, কেউ কেউ বিচ্ছিন্নভাবে এরকম বিপদগামী হতেই পারে। আমরা দলের পক্ষ থেকে তাদেরকে […]

দলের মধ্যে চাঁদাবাজ থাকতেই পারে, তবে প্রশ্রয় দেওয়া হচ্ছে না হাজারের বেশি নেতা বহিষ্কার : বাবুল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ১৩:০৭

দলের মধ্যে চাঁদাবাজ থাকতেই পারে, তবে প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

তিনি বলেন, আমাদের বহু কর্মী, লক্ষ লক্ষ কর্মী, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া। আমার মত বড় পরিবার আর কোথাও নাই। সেজন্য আমার বিরুদ্ধে, কেউ কেউ বিচ্ছিন্নভাবে এরকম বিপদগামী হতেই পারে।

আমরা দলের পক্ষ থেকে তাদেরকে কোনোভাবেই প্রমোট করছি না, প্রশ্রয় দিচ্ছি না, অস্বীকার করছি না। আগে দেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক বা আপনি যে অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করবেন সেটার একটা শ্রুতিমধুর হওয়ার প্রয়োজন আছে, একটা সুস্থতার প্রয়োজন আছে। যেটা তারা করছে, এটা ক্ষেত্রবিশেষে অসুস্থতার পরিচয় বহন করছে। এ সর্ম্পক কাম্য নয়।

এমন কিছু কারো করা উচিত নয়, যাতে ঐ ফ্যাসিবাদী শক্তি লাভবান হয়। আবার আমাদের বিভেদ-বৈষম্যের কারণে তারা আবার ফিরে আসে, এ ধরনের ভূমিকা কারো, ঐ যে ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ’ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না।

তিনি বলেন, ঐক্য যদি আমাদের দেশে সংকটকাল বা বাস্তবতা তৈরি হয় যে প্রধান উপদেষ্টা ডাক দিয়েছেন, সব দল কিন্তু আমরা এক কাতারে শামিল হয়েছি। আবার এমন ঐক্যের প্রয়োজন নাই, যে একেবারে জাতীয় ঐক্য কি বলে বাকশালের মতো ঐক্য হয়ে যাবে। সব দল এক হয়ে যাবে, তাহলে সমালোচনা কে করবে।

তিনি আরো বলেন, চাঁদাবাজি হচ্ছে, আজকে আমি পত্রিকায় দেখলাম, আজকেই দেখবেন ৩টার খবর, কলাবাগান থানায় বৈষম্যবিরোধী নেতারা ১৪ জন গ্রেপ্তার, বাড়ি দখল করতে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল দেখলাম, বৈষম্যবিরোধী ছাত্রদের যে নতুন দল, তারা ছাত্রসংগঠনের একজন ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছে। আরেকটা নিউজ দেখলাম, বৈষম্যবিরোধী সমন্বয়করা এরকম করতেছে।

শহিদুল ইসলাম বাবুল বলেন, “হ্যাঁ, আমার দলেরও এরকম অভিযোগ আসছে, এটা অসত্য না। আমার একটা বৃহৎ দল, বৃহৎ পরিবার, আমরা টপ টু বটম সর্বাত্মকভাবে চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণের জন্য। কখনো কখনো তীব্র ভাবে বলা হচ্ছে, প্রোপাগান্ডা করা হচ্ছে। একটা গোষ্ঠী সেটা করছে। আবার কিছু ঘটনা হচ্ছে, সেটাও সত্য।”

তিনি বলেন, “ঘটনার পরে জিরো টরালেন্স আমরা। এসব ক্ষেত্রে টপ টু বটম থেকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না।একেবারে জিরো টরালেন্স বলা হয়েছে। আমাদের হাতে তো আইন-শৃঙ্খলা বাহিনী নাই। আমরা তো সরকারে না। আমাদের হাতে যতটুকু আছে, আমরা বহিষ্কার করছি হাজারের উপরে নেতাকে একেবারে।

দায়িত্বশীল বড় বড় নেতাকে, এখন গ্রেপ্তার করার কাজ তো আমাদের না। আমরা নিজেরা মামলাও করেছি। পার্থক্য কি জানেন, এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় দীর্ঘদিন যাবৎ এই কালচার আছে। এটা তো আছে, একদিনে-রাতারাতি আপনি সেটাকে উৎখাত করতে পারবেন না, এটাও সত্য।”

তিনি আরো বলেন, “তবে আপনি প্রটেকশন দিচ্ছেন কিনা, দল হিসেবে, সরকার হিসেবে, সেটা গুরুত্বপূর্ণ। আগের দিনে যেমন প্রটেকশন দেওয়া হইতো, দলীয়ভাবে অস্বীকার করা হইতো, এখন সেটা করা হচ্ছে না।”

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অভিযোগ আসছে, তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা দলের পক্ষ থেকে মামলাও করছি, যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।”

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯