আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ও শাপলাচত্বর এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মুখপাত্র শরীফ উসমান বিন হাদী শনিবার (১৫ মার্চ) এক ঘোষণায় জানান, আগামী ২৫ এপ্রিল, শুক্রবার বিকাল ৩টায় শাহবাগ মোড়ে “শহীদি সমাবেশ” অনুষ্ঠিত হবে।
সংগঠনটির দাবি, এই সমাবেশে জুলাই আন্দোলনের শহীদদের বাবা-মায়েরা, শাপলা চত্বরে নিহতদের পরিবারের সদস্যরা এবং পিলখানার শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা উপস্থিত থাকবেন।
শরীফ উসমান বিন হাদী বলেন, “শহীদি সমাবেশের মাধ্যমে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
তিনি আরো বলেন, “আগামী ২৫ এপ্রিলের সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। ইনশাআল্লাহ।”
ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো-
১. জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার করতে হবে।
২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।