মোঃ জিয়াউল ফকির, পিরোজপুর প্রতিনিধিঃ
জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন আইনজীবী এ্যাড. নুপুর আখতার। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের বিরুদ্ধে তিনিই প্রথম নারী আইনজীবী হিসেবে ঢাকা জজ কোর্টে মামলা দায়ের করেন।
সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এ্যাড. নুপুর আখতার। সাক্ষাৎকালে বিএনপি নেতা তার সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং এই আইনি লড়াইয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের পাশে আমরা আছি এবং থাকব।
এ্যাড. নুপুর আখতারও তার মামলা পরিচালনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ন্যায় বিচারের দাবী জানান।