রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আসছে বড় তিন দলের পাল্টাপাল্টি কর্মসূচি,ঈদের পর উত্তপ্ত হবে রাজপথ

দ্রুত নির্বাচনের পক্ষে-বিপক্ষে রাজপথে নামছে দেশে রাজনীতিতে সক্রিয় থাকা বড় তিন দল। ঈদের পর কর্মসূচি পালন শুরু করবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে এর প্রস্তুতিও শুরু করেছে দলগুলো। বিএনপি দ্রুত নির্বাচন চেয়ে নিজেদের জোরালো অবস্থান জানালেও আরও কয়েকটি ইস্যুতে কর্মসূচি পালনের ইঙ্গিত দিয়েছে এনসিপি ও জামায়াতে ইসলামী। বিশ্লেষকরা বলছেন, তিন বড় […]

নিউজ ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ১৫:৫৮

দ্রুত নির্বাচনের পক্ষে-বিপক্ষে রাজপথে নামছে দেশে রাজনীতিতে সক্রিয় থাকা বড় তিন দল। ঈদের পর কর্মসূচি পালন শুরু করবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে এর প্রস্তুতিও শুরু করেছে দলগুলো।

বিএনপি দ্রুত নির্বাচন চেয়ে নিজেদের জোরালো অবস্থান জানালেও আরও কয়েকটি ইস্যুতে কর্মসূচি পালনের ইঙ্গিত দিয়েছে এনসিপি ও জামায়াতে ইসলামী।

বিশ্লেষকরা বলছেন, তিন বড় রাজনৈতিক দল মাঠে নামলে রাজপথ ফের উত্তপ্ত হবে। এখন তারা ইফতারকেন্দ্রিক রাজনীতি নিয়ে ব্যস্ত। এ কারণে রমজান মাসে বড় ধরনের কোনো ইস্যু সামনে না এলে দলীয় তেমন কর্মসূচি থাকছে না। তবে ঈদের পর তিন দলই পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এর আগে রাজনীতির মাঠ গরম হয়েছিল। পরে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও স্থাপনায় ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত ছিল ছিল সারা দেশ। এখন দ্রুত নির্বাচনের দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করে প্রস্ততি সারছে বিএনপি। ঈদের পর বিভাগীয় পর্যায়ে সমাবেশের পরিকল্পনা রয়েছে দলটির।

সূত্রগুলো বলছে, দলীয় নেতার মুক্তি, আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি দাবিতে বিভাগ ও জেলায় সমাবেশ করবে জামায়াতে ইসলামী। আর নতুন দল এনসিপি গণপরিষদ নির্বাচন চেয়ে কর্মসূচি পালন করবে। দলগুলোর নেতারা এসব দাবিতে আল্টিমেটামও দিচ্ছে।

জানা গেছে, নির্বাচনের সময় নিয়ে স্পষ্ট বক্তব্য না এলে মাঠের কর্মসূচি বাড়ারে বিএনপি। তাদের সঙ্গে জোটের শরিক, বাম গণতান্ত্রিক জোট ও ধর্মভিত্তিক কিছু দলও চাচ্ছে দ্রুত নির্বাচন হোক। এ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য এক মাসের আলটিমেটাম দেন। পরে বিএনপির বর্ধিত সভায়ও নির্বাচনে গুরুত্ব দিতে চাপ দেওয়ার বিষয়ে সরকারকে চাপে রাখার পক্ষে মত দেন কয়েকজন নেতা।

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন দিতে গড়িমসি করলে মাঠের কর্মসূচি জোরদার হবে।

ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল এনসিপি কর্মসূচির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে শিগগিরই নিবন্ধনের জন্য ইসিতে আবেদনের পাশাপাশি সংস্কারের পর ভোট ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি পালনের ইঙ্গিত দিয়েছেন নেতারা। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের দাবিতে জোর দিচ্ছে। এর আগে তারা জাতীয় সংসদ নির্বাচন চান না। এখন কার্যালয়, গঠনতন্ত্র তৈরি, কমিটি দেওয়াসহ নানান কাজে ব্যস্ত দলটি।

সম্প্রতি দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ভুল করেও অন্য কিছু চিন্তা না করে। যত দিন খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে।’ এ নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সমালোচনা করতে দেখা গেছে।

এনসিপির মতো জামায়াতে ইসলামীও সংস্কার শেষে নির্বাচন করার পক্ষে। স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে অবস্থান দলটি, এ নিয়ে সক্রিয় নেতা-কর্মীরা। এ ছাড়া দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে। মুক্তি বিলম্ব হলে কর্মসূচি পালন করবে তারা।

আওয়ামী লীগের বিচারের দাবিতেও কর্মসূচি পালন করবেন নেতা-কর্মীরা। পরিস্থিতি বিবেচনায় ঈদের পরের কর্মসূচি ঠিক হবে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।

চাঁদপুরে এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন হলে জনগণের দুর্ভোগ কাটবে। এরপর জাতীয় নির্বাচন চাইলেও তার আগে কিছু সংস্কারের কথা বলেছেন তিনি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৩

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৩

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫০

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৩